News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামার ত্রালে জঙ্গি হামলা, পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর
Image

পুলওয়ামার ত্রালে জঙ্গি হামলা, পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর

শ্রীনগর, ১৩ মে (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা| শনিবার জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে পুলওযামা জেলার ত্রাল টাউনশিপের সীর গ্রামে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| গুলি চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| গোটা এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে|শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার ত্রাল টাউনশিপের সীর গ্রামে টহল দিচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওযানরা| আচমকাই হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী| গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জঙ্গিরা| গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী|দিনে দিনে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ান, অনন্তবাগ ও কুলগামে সন্ত্রাসবাদীদের অসামাজিক কার্যকলাপ ক্রমশ বেড়েই চলেছে| হাতনাতে ফের তার প্রমাণ মিলল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top