News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন শহীদ অমল সরকারের
Image

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন শহীদ অমল সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/বিলোনীয়া, ১১ মে৷৷ শহীদ বীর জওয়ান অমল সরকারের মরদেহ বাইখোরায় পৌঁছতেই গোটা

আসামের কোকরাঝারে জঙ্গীদের সাথে সংঘর্ষে বাইখোরার বাসিন্দা তথা এসএসবির সাব ইনস্পেক্টর শহীদ অমর সরকারের মৃতদেহ বৃহস্পতিবার রাজ্যে আনা হলে আগরতলা বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানান পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷

এলাকায় কান্নার রোল পড়ে যায়৷ শোকস্তব্দ গোটা গ্রাম৷ শত শত মানুষ শহীদ জওয়ানকে শ্রেষ শ্রদ্ধা জানাতে ভীড় করেন বাইখোরার জগন্নাথ পাড়ায়৷ বাড়ির পাশেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে শহীদ জওয়ানের৷ সেখানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী মণিন্দ্র রিয়াং, বিধায়ক বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা৷
সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার দুপুরের বিমানে এসএসবির শহীদ জওয়ান অমল সরকারের মৃতদেহ নিয়ে আসা হয়৷ আগরতলা বিমানবন্দরে এসএসবির পদস্থ অফিসারদের পাশাপাশি ছিলেন ত্রিপুরা পুলিশের পদস্থ অফিসারারও৷ বিমান থেকে কফিনবন্দী মৃতদেহ নিয়ে রাখা হয় শহীদ বেদীতে৷ সেখানে শ্রদ্ধা জানান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষী সহ এসএসবির আধিকারীকরা৷ পরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় শহীদ জওয়ানের বাইখোরার জগন্নাথ পাড়াস্থিত নিজ বাড়িতে৷ মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হলে গোটা গ্রামের মানুষ ভীড় করেন৷ উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারীক, মহকুমা শাসক সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা৷
শহীদ অমর সরকার এসএসবির ১৫ নম্বর ব্যাটেলিয়ানের সাবইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন৷ তাঁর স্ত্রী ও তিন কন্যা সহ বহু আত্মীয় পরিজন রয়েছেন৷ মঙ্গলবার তাঁর নিজ বাড়িতে মঙ্গলচন্ডী পূজা ছিল৷ দুপুরে যখন পূজা চলছিল তখনই আসামের কোকরাঝাড়ে এনডিএফবি জঙ্গীদের সাথে সংঘর্ষ হয় এসএসবি’র জওয়ানদের৷ সেই সংঘর্ষেই শহীদের মৃত্যু বরণ করেন রাজ্যের বীর সন্তান অমর সরকার৷ প্রথমে তাঁর স্ত্রীকে মৃত্যুর সংবাদ জানানো হয়নি৷ পরে, মঙ্গলবার সন্ধ্যায় পুজা শেষে স্বামীর মৃত্যুর খবর দেওয়া হয়৷ এই দুঃসংবাদ পেয়ে শোকে একপ্রকার পাথর হয়ে যান স্ত্রী৷ এদিকে, এবছরই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে শহীদ জওয়ানের বড় মেয়ে৷ এদিকে, বৃহস্পতিবার দুপুরে আসাম থেকে বিমানে মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলায়৷ তারপর নিয়ে যাওয়া হয় বাইখোরায়৷ সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বীর জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়৷
এদিকে, রাজ্যের বীর জওয়ান অমল সরকারের মৃত্যুতে রাজ্যপাল তথাগত রায় গভীর শোক প্রকাশ করেছেন৷ শহীদ জওয়ানের স্ত্রীকে লেখা এক শোকবার্তায় রাজ্যপাল বলেন, আজকে প্রাপ্ত সংবাদে আমরা জেনেছি যে, আপনার স্বামী শাব ইন্সপেক্টর অমল সরকার দেশের প্রতিরক্ষার জন্য কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন৷ আপানাকে সান্তনা দেওয়ার ভাষা আমার নেই, কিন্তু একই সঙ্গে আপনার স্বামীর জন্য আমরা এবং সারা দেশ গর্বিত৷ আপনাকে যথাসাধ্য সমবেদনা জানিয়ে প্রার্থনা করছি ওঁর আত্মার সদগতি হোক এবং ঈশ্বর আপনাকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন৷ ওঁ শান্তি৷
অন্যদিকে, রাজ্যের বীর সন্তান অমল সরকারের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মানিক সরকার শোক প্রকাশ করেছেন৷ এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আসামের মানস রিজার্ভ ফরেস্টে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এস এস বি-র সাব-ইন্সপেক্টর অমল সরকার বীরের মৃত্যু বরণ করেছেন৷ ত্রিপুরার বীর সন্তান অমল সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি৷ তাঁর পরিবার -পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top