News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে বিয়েবাড়ির দেওয়াল ভেঙে মৃত অন্তত ২৬, গুরুতর আহত ২৮
Image

রাজস্থানে বিয়েবাড়ির দেওয়াল ভেঙে মৃত অন্তত ২৬, গুরুতর আহত ২৮

জয়পুর, ১১ মে (হি.স.): রাতের অন্ধকারে বিয়েবাড়ির আনন্দ বিষাদে পরিণত হল রাজস্থানের ভরতপুর জেলায়| মুহূর্তে শ্মশানভূমিতে পরিণত হল আলো ঝলমলে বিয়েবাড়ি| প্রবল ঝড়বৃষ্টি ও ধুলো ঝড়ের কারণে ৱুধবার রাত ১০টা নাগাদ ভরতপুরের সেভার রোডে একটি বিয়েবাড়ির দেওয়াল আচমকা ভেঙে পড়ে| হুড়মুড়িয়ে দেওয়াল ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন| মৃতদের মধ্যে ৪ শিশু এবং ১১ জন মহিলাও রয়েছেন| মর্মান্তিক এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন| ৱুধবার রাতে ভরতপুর জেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া|
ভরতপুরের পুলিশ সুপার অনিল তাঁক জানিয়েছেন, ৱুধবার রাতে সেভার রোড এলাকায় আচমকাই বজ্রবিদু্যত্ সহ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়| সেই সময় ওই বিয়েবাড়িতে প্রচুর লোকের সমাগম ছিল| ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল, তার ছিঁড়ে বিয়েবাড়ির বিদু্যত্ চলে যায়| অন্ধকারের মধ্যেই হঠাত্ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিয়েবাড়ির দেওযাল| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন| গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক| বৃহস্পতিবার ভোর পর‌্যন্ত চলে উদ্ধারকাজ|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ভরতপুরের সেভার রোডে অন্নপূর্ণা ম্যারেজ নামক বিয়েবাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল| কনের বাড়ি জয়পুরের জোহারি বাজার এলাকায়| পাত্রের বাড়ি কিরোরি মালি এলাকায়| তিনি রাজ্য বন দফতরের কর্মী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top