News Flash

  • Home
  • Uncategorized
  • চারমাসের নাতনিকে কুপিয়ে খুন করল দাদু, গুরুতর জখম ছেলে ও বউমা
Image

চারমাসের নাতনিকে কুপিয়ে খুন করল দাদু, গুরুতর জখম ছেলে ও বউমা

হিঙ্গলগঞ্জ, ১১ মে (হি.স.) : পারিবারিক বিবাদের জেরে চারমাসের নাতনিকে কুপিয়ে খুন করল দাদু| ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছে তার ছেলে ও বউমা| ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে| অভিযুক্ত দাদুকে গ্রেফতার করেছে পুলিশ|
গত কয়েকদিন ধরে বাবা ও ছেলের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল| বৃহস্পতিবার সকালে ছমাসের শিশুকন্যা সৌমি মণ্ডলকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে যান তার মা কাকলি মণ্ডল | বেলা সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফেরেন| সেইসময় বাবা ও ছেলের মধ্যে বচসা চলছিল| হঠাত্ দাদু সুকুমার মণ্ডল ঘর থেকে দাঁ এনে বারান্দায় মায়ের কোলে শুয়ে থাকা নাতনিকে কোপ মারে| ঘটনাস্থানেই মৃতু্য হয় তার| তাকে ঠেকাতে গিয়ে আক্রান্ত হন ছেলে ও বউমা| তাদেরও অস্ত্র দিয়ে আঘাত করে সুকুমার মণ্ডল| দুজনকেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top