News Flash

  • Home
  • Uncategorized
  • দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনশনে বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্র
Image

দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনশনে বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্র

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনশনে বসলেন বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্র| বেশ কয়েকজন আপ নেতার বিদেশ ভ্রমণের খরচ সম্পর্কে জানতে চেয়ে, সংশয় দূর না হওয়া পর‌্যন্ত অনশনের হুমকী দিয়ে ৱুধবার দিল্লিতে অনশন সত্যাগ্রহ শুরু করেন কপিল মিশ্র | তাঁকে প্রাণনাশের হুমকি দিলেও তাঁর লড়াই চলবে বলে জানিয়েছেন ওই আপ নেতা|
কপিল মিশ্র জানান, আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে| কিন্তু এতে আমি ভয় পাইনি| এদিন থেকে শুরু হল আমার সত্যাগ্রহ| যতদিন পর‌্যন্ত কিছু নেতার বিদেশ ভ্রমণের খরচ সম্পর্কে সব সংশয় দূর হবে, ততদিন চলবে এই অনশন| তিনি সাফ ঘোষণা করেন, মুখে একটা খাবারের দানাও কাটা হবে না, যতক্ষণ পর‌্যন্ত আপ নেতাদের যথেচ্ছ বিদেশ ভ্রমণের টাকার উত্সের উত্তর মিলবে|
একইসঙ্গে টুইটারে পোস্ট করা দ্বিতীয় চিঠিতে কপিল উল্লেখ করেছেন, কেজরিওয়াল সবসময়ই বলতেন নির্বাচনে লড়াই করার মত অর্থ দলের কাছে নেই| সেখানে একাধিক বিদেশ ভ্রমণের টাকা কোথা থেকে এল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি| গত দুবছরে সঞ্জয় সিং, আশিষ খৈতান, সত্যেন্দ্র জৈন, রাঘব চাড্ডা এবং দুর্গেশ পাঠকের বিদেশ ভ্রমণের টাকার উত্স নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন| এমনকী এই বিদেশ ভ্রমণের সঙ্গে আর্থিক দুর্নীতির যোগ আছে বলেও মনে করেন তিনি|
উল্লেখ্য, মঙ্গলবারই সিবিআইয়ের কাছে কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন কপিল| তাঁর অভিযোগ, কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈন জমি কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন| তাছাড়াও দলের নেতাদের বিদেশ ভ্রমণের খরচ পার্টি ফান্ড থেকেই নেওয়া হয়েছে| দিল্লির মুখ্যমন্ত্রীকে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জও জানান কপিল মিশ্র|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top