News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ানে গুলিতে ঝাঁঝরা সেনা অফিসারের দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য
Image

সোপিয়ানে গুলিতে ঝাঁঝরা সেনা অফিসারের দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

শ্রীনগর, ১০ মে (হি.স.): দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় তরুণ সেনা অফিসারের ৱুলেটবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল| ৱুধবার সকালে সোপিয়ান জেলার হার্মাইন এলাকা থেকে লেফটেন্যান্ট উমর ফৈয়াজের ৱুলেটবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে| তাঁর শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে| তিনি কুলগামের বাসিন্দা|
শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে উমরকে অপহরণ করেছিল সন্ত্রাসবাদীরা| ৱুধবার সকালে সোপিয়ান জেলার হার্মাইন এলাকা থেকে তাঁর গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার করা হয়েছে| সেনাবাহিনী সূত্রের খবর, মাস পাঁচেক আগেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন কুলগামের বাসিন্দা উমর ফৈয়াজ| গত কয়েকদিন তিনি ছুটিতে ছিলেন| মঙ্গলবার রাতে তিনি কুলগামে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন| সেখান থেকে ফেরার পথে রাত ১০টা নাগাদ তাঁকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা| ৱুধবার সকালে তাঁর ৱুলেটবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে| তরুণ লেফটেন্যান্ট উমর ফৈয়াজের মাথায় ও পেটে ৱুলেটের আঘাতের চিহ্ন রয়েছে|
উল্লেখ্য, দিনে দিনে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ান, অনন্তবাগ ও কুলগামে সন্ত্রাসবাদীদের অসামাজিক কার‌্যকলাপ ক্রমশ বেড়েই চলেছে| হাতনাতে এবার তার প্রমাণ মিলল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top