ইসলামাবাদ, ৫ মে (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পাকিস্তানি নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল আফগানিস্তানি সৈন্য| এই ঘটনায় মৃতু্য হয়েছে এক মহিলা সহ মোট ৩ জনের| জখম হয়েছেন অন্তত ১৭ জন| শুক্রবার ছামান জেলার কালি লুকমান এবং কালি জাহাঙ্গীর এলাকায় গোলাগুলি বর্ষণ শুরু করে আফগান সেনা| পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি সৈন্য|
ছামান সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট আখতার জানিয়েছেন, আফগানিস্তানি পক্ষ থেকে গুলিবর্ষণে এক মহিলা সহ মোট ৩ জনের মৃতু্য হয়েছে| আহত ১৭ জন হাসপাতালে চিকিত্সাধীন| আফগানিস্তানি সৈন্য কি কারণে আচমকা গুলি চালালো তা এখনও জানা যায়নি|
পাক রক্ষীদের লক্ষ্য করে গুলিবর্ষণ আফগান সৈন্যের, মৃত ৩
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















