News Flash

  • Home
  • Uncategorized
  • এলআইসি’তে জমানো বীমার টাকা গায়েব, মামলা
Image

এলআইসি’তে জমানো বীমার টাকা গায়েব, মামলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৪ মে৷৷ অবসরপ্রাপ্ত শিক্ষকের বীমার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ জানা গেছে, বিলোনীয়ায় বাণিবিদ্যাপীঠ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ চন্দ্র দে’র বীমার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে৷ ২০১৪ সালের ২৮ নভেম্বর তিনি এলআইসি’র বন্ড শেয়ারে টাকা জমা রাখেন৷ পলিসি নাম্বার ৪৯৩৯৭৫৩৮৩-তে ১ লক্ষ ২৮ হাজার ৮৬০ টাকা এবং ৪৯৩৯৭৫৩৮৪-তে ৯৮ হাজার ৫৪০ টাকা জমা রেখে ছিলেন৷ গত দুই মে তিনি এলআইসি’র বিলোনীয়া ব্রাঞ্চে ঐ দুটি পলিসি থেকে ঋণ নেওয়ার আবেদন জানান৷ কিন্তু তাকে জানানো হয় আগেই ঐ দুটি পলিসি থেকে ঋণ নেওয়া হয়েছে৷ এবিষয়ে তাকে বিস্তারিত তথ্য দিয়ে ব্রাঞ্চের তরফে জানানো হয় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ১টি পলিসি থেকে ৬৩ হাজার ৫০০ টাকা এবং আরেকটি পলিসি থেকে ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারী ৪৯ হাজার ২৫০ টাকা ঋণ নেওয়া হয়েছে৷ এই দুটি ঋণ যে ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হয়েছে তার তথ্যও তাকে দেওয়া হয়েছে৷ জানা গেছে, ইউবিআই উদয়পুর ব্রাঞ্চে ০৪৬২০১০২৪৮৮১৫ এবং ০৪৬২০১০২৫৪৭৮৬ একাউন্ট নম্বরে ঋণের টাকা পাঠিয়েছে এলআইসি৷ এই ঘটনা শুনে হতবাক সন্তোষ চন্দ্র দে৷ তিনি জানান, তার কাছে বন্ডের সমস্ত কাগজপত্র রয়েছে৷ সেই কাগজপত্র ছাড়া অন্য কারও একাউন্টে কিভাবে তার জমানো অর্থ ঋণ হিসেবে দেওয়া হয়েছে, প্রশ্ণ তুলেন তিনি৷ তাতে এলআইসি বিলোনীয়া ব্রাঞ্চ মহা সমস্যায় পড়ে যায়৷ কোথাও গড়মিল হয়েছে বিষয়টি বুঝতে পেরে ব্রাঞ্চের আধিকারিকরা তার টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন৷ পাশাপাশি অনুরোধ জানান এই বিষয়টি পুলিশে যেন জানানো না হয়৷ কিন্তু এলআইসি আধিকারিকদের উপর বিশ্বাস হারিয়ে তিনি বিলোনীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন৷ বিলোনীয়া থানা মামলাটি তদন্ত করার জন্য উদয়পুরে পুলিশের কাছে পাঠিয়েছে৷
উল্লেখ্য, চিটফান্ডে রাজ্যের বহু মানুষের জমানো অর্থ গচ্ছা গেছে৷ এলআইসি’র মতো নামী বীমা সংস্থায় অর্থ গচ্ছিত রেখে এই ধরণের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top