News Flash

  • Home
  • Uncategorized
  • মস্তিষ্কবিহীন শিশুর জন্ম শান্তিরবাজারে
Image

মস্তিষ্কবিহীন শিশুর জন্ম শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ মস্তিষ্কবিহীন অদ্ভুত এক সন্তানের জন্ম হয়েছে শান্তিরবাজার জেলা হাসপাতালে৷ শনিবার মনু বাজার এলাকার বাসিন্দা শম্ভু দেববর্মার স্ত্রী কণিকা মুড়াসিংকে প্রসব যন্ত্রণার কারণে সকাল আটটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়৷ বেলা একটা নাগাদ ঐ মহিলা এক পুত্র সন্তানের জন্ম দেন৷ কিন্তু বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তাকে দেখে চমকে ওঠেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা৷ ঐ বাচ্চাটির মস্তিষ্ক ছিল না৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুলতা রিয়াং জানিয়েছেন, বাচ্চাটির এখনো জীবিত আছে৷ কিন্তু বেশি সময় ধরে বেঁচে থাকবে না৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী জনতা হাসপাতালে ভিড় জমায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top