News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকঢোল পিটিয়ে দায় সারল উপজাতি কল্যাণ দপ্তর, ১৫ জন ছাত্রছাত্রীর নীট অনিশ্চিত
Image

ঢাকঢোল পিটিয়ে দায় সারল উপজাতি কল্যাণ দপ্তর, ১৫ জন ছাত্রছাত্রীর নীট অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ খুমুলুঙস্থিত একলব্য্ আদর্শ আবাসিক বিদ্যালয়ের ১৫ জন ছাত্রছাত্রীর নীট পরীক্ষার অনলাইন দরখাস্ত করার পর ফি জমা দেওয়ার ক্ষেত্রে কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে নির্ধারিত ফি বিদ্যালয় থেকে যথা সময়ে জমা দেওয়া সম্ভব হয়নি৷ বিবৃতি দিয়ে স্বীকার করল উপজাতি কল্যাণ দপ্তর৷ তাতে আরো বলা হয়েছে, পরবর্তী সময়ে ঐ বিষয়টি নজরে আসার সাথে সাথেই উপজাতি কল্যাণ দপ্তর থেকে নীট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এই ১৫ জন ছাত্রছাত্রীদের নীট পরীক্ষায় বসার বিশেষ ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু নীট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তাদের তরফে কোন প্রত্যুত্তর এখনো পায়নি দপ্তর৷ ফলে, আগামী ৭ মে অনুষ্ঠিত মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা তথা নীট দিতে পারবে না ঐ ১৫ জন ছাত্রছাত্রী, তা স্পষ্ট হয়ে গেল৷ এতবড় গাফিলতি সত্ত্বেও দপ্তর দায়ী বিদ্যালয় আধিকারিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি৷ দায়সাড়াভাবে পদ্ধতিগত ত্রুটির উল্লেখ করে দপ্তর ঐ আধিকারিকদের পিঠ বাঁচানোর কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
এই ১৫ জন ছাত্রছাত্রীর নীট বঞ্চনার বিষয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়ে এদিন উপজাতি কল্যাণ দপ্তর বিবৃতি জারি করে নিজেদের কর্মকান্ডের ঢাকঢোল পিটিয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, উপজাতি কল্যাণ দপ্তরের অধীনস্থ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইন্সটিটিউশনস সোসাইটির পরিচালিত চারটি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় রয়েছে৷ বিদ্যালয়গুলি হল যথাক্রমে একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়, বীরচন্দ্রনগর, খুমুলুঙ, কুমারঘাট এবং রাজনগর (খোয়াই)৷ উক্ত চারটি বিদ্যালয় থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মোট ৪৬ জন (ছাত্র ২৩ জন ও ছাত্রী ২৩) বিজ্ঞান বিভাগের সিবিএসই পরিচালিত দ্বাদশমান পরীক্ষায় (এআইএসএসসিই) বসেছে৷ এই ৪৬ জন ছাত্রছাত্রীর জন্য রাজ্য ও জাতীয়স্তরে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যেমন ঃ জেইই (মেইন), টিবিজেইই(পিসিএম ও পিসিবি) এবং এনইইটি-তে বসার জন্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ কোচিং এরও ব্যবস্থা করা হয়েছে৷
বিগত বছরের মত এবারও ৪ টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মোট ৪৬ জন ছাত্রছাত্রীর জন্য তাদের নিজ নিজ বিদ্যালয়ের পক্ষ থেকেই বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য দরখাস্ত জমা সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top