News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চ শিক্ষায় বড় ফয়সালা, ২০১৮-তে ইঞ্জিনিয়ারিংয়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা আপাতত স্থগিত, আইআইটি’তে বাড়ছে মহিলাদের সংরক্ষণ, সিদ্ধান্ত কাউন্সিলের
Image

উচ্চ শিক্ষায় বড় ফয়সালা, ২০১৮-তে ইঞ্জিনিয়ারিংয়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা আপাতত স্থগিত, আইআইটি’তে বাড়ছে মহিলাদের সংরক্ষণ, সিদ্ধান্ত কাউন্সিলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৯ এপ্রিল৷৷ উচ্চ শিক্ষায় বড় সিন্ধান্ত নিয়ন্ত্রক সংস্থাগুলির৷ ইঞ্জিনিয়ারিংয়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ২০১৮ থেকে, তা আপাতত স্থগিত রাখল এআইসিটিই৷ এদিকে, আইআইটি’তে মহিলাদের সংরক্ষণ বাড়ানোর সিন্ধান্ত নিল কাউন্সিল৷ ফলে, ইঞ্জিনিয়ারিং নিয়ে আগামী বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হবে ছাত্রছাত্রীরা৷ অন্যদিকে, এবছর থেকেই আইআইটিগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ বাড়ানোর সিদ্ধান্তে ছাত্রীরা আরো বেশি করে সুযোগ পাবেন ভর্তির ক্ষেত্রে৷
গত মার্চে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) জানিয়ে দিয়েছিল ২০১৮ সাল থেকে মেডিক্যালের মতোই ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হবে৷ কয়েকটি রাজ্য এই সিদ্ধান্তের গোড়া থেকেই বিরোধীতা করে আসছিল৷ ফলে, পিছু হটতে বাধ্য হল কেন্দ্র৷ সূত্রের বক্তব্য, ইঞ্জিনিয়ারিংয়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার বিষয়ে সব রাজ্যের একমত হওয়া প্রয়োজন৷ কোন একটি রাজ্যের ভিন্ন মত এই প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করবে৷ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা জানিয়েছে৷ এছাড়াও অনেক রাজ্য সরাসরি বিরোধীতা না করলেও, সম্মতিও জানায়নি৷ সব রাজ্য যেহেতু একমত নয়, তাই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে৷ তবে, কমন কাউন্সিলিং নিয়ে রাজ্যগুলির মত চাওয়া হবে৷ এবিষয়ে রাজ্যগুলির আপত্তি থাকার কথা নয় বলে সূত্রের বক্তব্য৷
এদিকে, আইআইটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের আইআইটিগুলিতে ভর্তির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ বাড়ানো হবে৷ বৈঠকটি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে৷ মূলত, ছাত্রীদের সংখ্যা বাড়াতেই এই সিদ্ধান্ত৷ যাতে ছাত্রীরা আরো বেশি করে আইআইটি’তে ভর্তির ক্ষেত্রে আগ্রহী হয়৷
বর্তমানে সাকুল্যে ৮-৯ শতাংশ ছাত্রী আইআইটি’তে রয়েছে৷ কাউন্সিলের লক্ষ্য, ২০২০ সালের মধ্যে তা ২০ শতাংশে নিয়ে যাওয়া৷ সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বৈঠকে আলোচনায় স্থির হয়েছে, একটি কোর্সে যত আসন সংখ্যা বর্তমানে রয়েছে, তা বাড়ানো হউক৷
আইআইটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, অন্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ছাত্রীর সংখ্যা ৪০-৫০ শতাংশ৷ কিন্তু, আইআইটিগুলির ছবি সম্পূর্ণ অন্য৷ তাই এখন কাউন্সিল চাইছে, যারাই জেইই পাশ করবে তাদের মধ্যে বেশি করে ছাত্রীরা আইআইটিতে ভর্তি হউক৷
এদিকে, জেইই এবং গেট পরীক্ষা আরো বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে কাউন্সিল৷ এর পেছনে লক্ষ্য, বিদেশী ছাত্রছাত্রী আরো বেশি ভর্তির সুযোগ তৈরি হউক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top