News Flash

  • Home
  • Uncategorized
  • ফিলিপাইন্সে ৬.৮ তীব্রতার ভূকম্পন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বহুতল
Image

ফিলিপাইন্সে ৬.৮ তীব্রতার ভূকম্পন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বহুতল

ম্যানিলা, ২৯ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্স| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮| জোরালো ভূকম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বহুতল| জারি করা হয়েছে সুনামি সতর্কতাও| ভূকম্পনে জেরে এখনও পর্যন্ত দু’জনের আহত হওয়ার খবর মিলেছে| আহতদের মধ্যে একজন হলেন অন্তঃসত্ত্বা মহিলা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৪.২৩ মিনিট নাগাদ ৬.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ফিলিপাইন্সে| ভূমিকম্পের উত্সস্থল ছিল মাইন্দানাও আইল্যান্ড থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) গভীরতায়| ভূকম্পনের পরই সুনামি সতর্কতা জারি করা হয়| অবশ্য ঘন্টা দুয়েক পরেই সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়|

ফিলিপাইন ইন্সটিটিউট অফ ভলকানিয়ান এবং সিসমোলজি অবশ্য জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২| ভূকম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর| ভোরে জোরালো কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন| এখনও পর্যন্ত দু’জনের আহত হওয়ার খবর মিলেছে| উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top