News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় কোপ পড়তেই উদ্বিগ্ণ মুখ্যমন্ত্রীর আক্ষেপ ইউপিএ জমানার অবসানে
Image

রেগায় কোপ পড়তেই উদ্বিগ্ণ মুখ্যমন্ত্রীর আক্ষেপ ইউপিএ জমানার অবসানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ কংগ্রেস পরিচালিত ইউপিএ জমানার অবসান হওয়ায় অনেকটা আক্ষেপ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মানিক সরকারকে৷ কুমারঘাটে ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রথম ইউপিএ জমানায় বাইরে থেকে সিপিএম তাদের সমর্থন করেছিল৷ ফলস্বরূপ, চাপ দিয়ে রেগা সহ বহু জনকল্যাণমুখী প্রকল্প চালু হয়েছিল৷ কিন্তু, এখন বিজেপি পরিচালিত এনডিএ সরকার রেগা প্রকল্পে কোপ বসিয়েছে৷ যার কারণে কমে শ্রমদিবস৷ আর তাতে গরীব অংশের জনগণের অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতির মুখোমুখি হবেন বলেন তিনি উদ্বেগ প্রকাশ করেন৷
এই সমাবেশে সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের সম্পাদক বিজয় রাঘবন বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের শাসনে মুসলীম জনজাতি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার৷ তাঁর বক্তব্য, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারত পরিচিত৷ অথচ আজ সাম্প্রদায়িক চিন্তাধারা এই দেশকে কলংকিত করছে৷ এর বিরুদ্ধে একজোট হতে না পারলে, দেশের ঐতিহ্য হারিয়ে যাবে৷ দেশ হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে৷
এদিন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কংগ্রেস পরিচালিত প্রথম ইউপিএ জমানায় সিপিএম তাদের বাইরে থেকে সমর্থন জানিয়েছিল৷ যার ফলে, রেগা, খাদ্য নিরাপত্তা আইন সহ বিভিন্ন জনকল্যানমুখী প্রকল্প চাপ দিয়ে আদায় করা সম্ভব হয়েছিল৷ অথচ এখন দেখা যাচ্ছে, বিজেপি পরিচালিত এনডিএ সরকার রেগায় কোপ বসিয়েছে৷ ইউপিএ আমলে রেগায় যে শ্রমদিবস রাজ্যের জন্য বরাদ্দ হত, তা বাড়ানোর বদলে কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ গরীব অংশের মানুষের এক মারাত্মক আঘাত বলে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন৷
এদিকে, শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সরকার এই সমাবেশে অংশ নিতে রেলে করে কুমারঘাট গিয়েছে৷ রাজ্যে রেল পরিষেবা চালু হওয়ার পর এই প্রথম ত্রিপুরার রেল সফর করেছেন তিনি৷ গত বেশ কয়েকদিন যাবৎ বিলাসিতা নিয়া সমালোচিত হচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর হেলকপ্ঢার সফর নিয়ে বিজেপি মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় সমালোচনা করেছিল৷ ধারণা করা হচ্ছে নিজের ভাবমূর্ত্তি পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী এদিন কুমারঘাটে যাওয়ার জন্য রেলকেই বেছে নিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top