News Flash

  • Home
  • Uncategorized
  • শাঁখা সিঁদুর পরিহিত নাবালিকা উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার প্রেমিক
Image

শাঁখা সিঁদুর পরিহিত নাবালিকা উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ শাঁখা, সিঁদুর পরিহিত এক নাবালিকাকে আটক করা হয়েছে উদয়পুরে৷ ঐ নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে বলপূর্বক বিয়ে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত যুবক দীপঙ্কর শীল (১৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে৷ বর্তমানে সে জেল হাজতে রয়েছে৷
সংবাদে প্রকাশ, আগরতলা পূর্ব মহিলা থানায় একটি মামলা করা হয়েছিল জনৈকা নাবালিকার পরিবারের তরফ থেকে৷ মামলার নম্বর ৩৫/১৭৷ মামলায় অভিযুক্ত করা হয় দীপঙ্কর শীলকে৷ তার বিরুদ্ধে অভিযোগ ঐ নাবালিককে অপহরণ করে নিয়ে গিয়েছিল৷ সেই সুবাদে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ বিভিন্ন স্থানে তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছে যে দীপঙ্কর শীল ঐ নাবালিকাকে উদয়পুরের দাতারাম পাড়ায় নিয়ে গিয়ে রেখেছে৷ সেই মোতাবেক বৃহস্পতিবার উদয়পুর থানার পুলিশ দাতারাম পাড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে অপহরণ মামলায় অভিযুক্ত দীপঙ্কর শীলকে৷ উদ্ধার করা হয় নাবালিকাকে৷ নাবালিকা নববধূ সাজেই ছিল৷ তার পরনে ছিল শাঁখা ও সিঁদুর৷ পুলিশের অনুমান প্রণয় সংক্রান্ত বিষয়ের জেরে এই প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে৷ তবে যেহেতু মেয়েটি নাবালিকা তাই তার পরিবারের অভিযোগ যে তাকে অপহরণ করা হয়েছে৷ সেই মোতাবেক পুলিশ অপহরণের মামলা নিয়েই অভিযুক্ত দীপঙ্কর শীলকে কোর্টে সোপার্দ করে এবং বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছে৷ অন্যদিকে নাবালিকা মেয়েটিকে তার অভিভাবকদের হাতে সপে দেওয়া হয়৷
প্রসঙ্গত, অধিকাংশ নাবালিকা অপহরণের ঘটনার পেছনে প্রণয় সংক্রান্ত বিষয়গুলি পুলিশী তদন্তে প্রকাশ্যে আসে৷ এক্ষেত্রে অভিভাবকদের আরও বেশী নজরদারী প্রয়োজন ছেলেমেয়ের উপর, এমনটাই দাবি তথ্যাভিজ্ঞ মহলের৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top