News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি পুরভোটে ধরাশায়ী আপ, ইভিএম-কে দুষল কেজরিওয়ালের দল
Image

দিল্লি পুরভোটে ধরাশায়ী আপ, ইভিএম-কে দুষল কেজরিওয়ালের দল

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পরে ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছিলেন বহুজন সমাজ পার্টি (বসপা)-র নেত্রী মায়াবতী| দিল্লি পুরভোটে হেরে ৱুধবার ঠিক একই অভিযোগ করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)| আপের অভিযোগ, ‘এই ফলাফল মোদী ঝড় নয়, ইভিএম ঝড়|’ তবে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি পাল্টা বলেছেন যে, নির্বাচনে হার-জিত গণতন্ত্রের অঙ্গ| তা ভালোভাবে মেনে নিতে অনুরোধ করেছেন তিনি|
দিল্লির তিনটি পুরসভা নির্বাচনেই ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে অরবিন্দ কেজরিওযালের আম আদমি পার্টি| ফলাফলের ট্রেন্ড যখন স্পষ্ট জানান দিচ্ছে, আম আদমি পার্টি ও কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি| সেই সময় সাংবাদিকদের সামনে ইভিএম-এ কারচুপির তত্ত্ব তুলে ধরেন অরবিন্দ কেজরিওয়ালের দলের নেতা, দিল্লির মন্ত্রী গোপাল রাই এবং আরেক নেতা আশুতোষ| গোপাল রাই বলেছেন, ‘এটা মোদী লহর নয়, এভিএম লহর| এই একই লহর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাব নির্বাচনে কাজ করেছে|’ তিনি আরও বলেছেন, ‘ফল বেরনোর পর করবে দল|’ তাঁর অভিযোগ, ‘যেন তেন প্রকারেণ গদি আঁকড়ে থাকতে চাইছে বিজেপি | ভারতের গণতন্ত্র এখন কারচুপির উপর দাঁড়িয়ে আছে|’
কেজরিওয়ালের দলের আরেক নেতা আশুতোষ অভিযোগ করেছেন, ‘ইভিএম-এ যে বাটনই টেপা হোক না কেন, ভোট পড়েছে -বিজেপি প্রার্থীর নামে| এর থেকে স্পষ্ট, গণতন্ত্র আজ বিপন্ন|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top