News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ সীমান্তের মানকাচরে উদ্ধার দুই হাজারি নোটের জাল এক লক্ষ টাকা
Image

বাংলাদেশ সীমান্তের মানকাচরে উদ্ধার দুই হাজারি নোটের জাল এক লক্ষ টাকা

মানকাচর (অসম), ২৩ এপ্রিল, (হি.স.) : মানকাচর-দক্ষিণ শালমারা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নতুন দেওয়ানের আলগা এলাকায় বিএসএফ-এর হাতে উদ্ধার হয়েছে জাল ২০০০ নোটের এক লক্ষ টাকা। এর সঙ্গে বাংলাদেশি মুদ্রার ২৭২ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

বিএসএফ সূত্রের খবর, গতকাল শনিবার রাতে সংশ্লিষ্ট সীমান্তে তাঁদের জওয়ানরা টহল দিচ্ছিলেন। ইত্যবসরে একটি ছেলে বাংলাদেশ সীমান্ত টপকে ভারত ভূখণ্ডে প্রবেশ করে। ঘটনা দেখে তাঁরা তরিৎগতিতে ছেলেটির দিকে এগোচ্ছিলেন। তা দেখে ছেলেটি পালিয়ে গা ঢাকা দিয়ে দেয়। কিন্তু সেখানে ফেলে যায় একটি থলি।

থলিটি উদ্ধার করে তা ঘেঁটে এর ভিতর থেকে দুই হাজারি নোটের জাল এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন তাঁরা। থলি থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি মুদ্রার ২৭২ টাকাও। এছাড়া থলি থেকে উদ্ধার হয়েছে কয়েকটি বিস্কুটের প্যাকেট, সিগারেট এবং টর্চ। ছেলেটি বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল বলে মনে করছে বিএসএফ।

নেহাৎ টাকাগুলি উদ্ধার হলেও এর বাহককে আটক না করায় আফশোস করছেন বিএসএফ কর্তারা। তাঁরা বলেন, টাকা ভরতি থলি এমনি এমনি ফেলে যায়নি দুষ্কৃতীটি। যে কোনও উপায়ে এ পাড়ে জাল টাকা ভরতি ব্যাগ ফেলে যাওয়া হয়। পরবর্তীতে ওই ব্যাগ নিয়ে যায় এ পাড়ে নিয়োজিত দালালরা। এটি তাদের কৌশল। এর আগে সীমান্তের কাঁটাতারের ওপার থেকে টাকা ভরতি ব্যাগ তারা এপারে ফেলেছে। কিন্তু দুষ্কৃীতির হস্তগত হওয়ার আগেই সেই ব্যাগগুলি বিএসএফ উদ্ধার করে নিয়েছে। এভাবেই বাংলাদেশ থেকে জাল টাকার নোট এ দেশে চালান দেয় দুষ্কৃতকারীরা, জানান বিএসএফ-এ জনৈক কর্তা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top