News Flash

  • Home
  • Uncategorized
  • ছিনতাইয়ে ব্যর্থ হয়ে টাক্কাল দিয়ে কুপিয়ে জখম যুবককে
Image

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে টাক্কাল দিয়ে কুপিয়ে জখম যুবককে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ এপ্রিল৷৷ টাক্কাল দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে এক যুবককে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কিল্লা থানার অধীন আঠারভোলা এলাকায়৷ আহত যুবক কবির হুসেন বর্তমানে উদয়পুরের টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, কবির হুসেনের বাড়ি সোনামুড়ায়৷ সে আঠারভোলায় তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল৷ মামার নাম এরশাদ মিয়া৷ শুক্রবার বিকালে কবির হুসেন স্থানীয় একটি বাজারে গিয়েছিল৷ সন্ধ্যায় বাড়ি ফিরছিল৷ তখন রাস্তায় তাকে আটক করে জামাল হুসেন নামে এক দাগী অপরাধী৷ জামাল কবিরের কাছে তার মোবাইল সেট ও টাকা পয়সা যা আছে দিয়ে দিতে হুমকি দেয়৷ কিন্তু, কবির এইসব দিতে রাজি হয়নি৷ তখন ছিনতাইয়ের লক্ষ্যে জামাল হোসেন টাক্কাল (ধারালো দা) দিয়ে হাতে ও পেটে আঘাত করে৷ রক্তাক্ত অবস্থায় সে চিৎকার চেচামেচি শুরু করে৷ চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়৷ গুরুতর আহত অবস্থায় তাকে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার চিকিৎসা চলছে সেখানেই৷ তার হাতে ও পেটে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতা সূত্রে জানা গিয়েছে৷
এদিকে, এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, হামলাকারী জামাল হুসেন এলাকায় সমাজদ্রোহী হিসেবে চিহ্ণিত৷ তার বিরুদ্ধে এই ধরনের হামলা হুজ্জুতির আরও কয়েকটি অভিযোগ রয়েছে৷ শুক্রবার রাতের হামলার ঘটনার বিষয়েও কিল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ মামলা নিলেও গ্রেপ্তার নেই৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top