News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রকে বাঁচিয়ে ঝর্ণার জলে নিখোঁজ হলেন এক শিক্ষক
Image

ছাত্রকে বাঁচিয়ে ঝর্ণার জলে নিখোঁজ হলেন এক শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ এতদিন শোনা যেত ‘গুরু দক্ষিণা’র কথা৷ কিন্তু, আজ এমনই একটি মর্মান্তিক ঘটনা প্রমাণ করে দিল শিষ্যের প্রতি গুরুর যে অগাধ ভালবাসা ও মমতা রয়েছে৷ ঝর্ণার জলে পড়ে যাওয়া ছাত্রকে বাঁচাতে গিয়ে নিজেই ঝর্ণার জলে নিখোঁজ হয়ে গেলেন এক শিক্ষক৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটছে ধলাই জেলার কমলপুর মহকুমার সানহাইয়া রিয়াং পাড়ায়৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অবশ্য ঝর্ণার জলে নিখোঁজ হয়ে যাওয়া শিক্ষককে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ রাতে খবর লেখা পর্যন্ত ঐ শিক্ষকের কোন হদিশ পাওয়া যায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ শিক্ষককে পাঁওয়া যাবে কি না এনিয়েও উৎকন্ঠায় রয়েছেন মহকুমার জনগণ৷
সংবাদে প্রকশ, শুক্রবার ৮২ মাইল সুকলের ছাত্রছাত্রীরা এদিন সানহাইয়া রিয়াং পাড়ায় বনভোজন করতে যায়৷ সঙ্গে ছিলেন শিক্ষক বীরচুঙ্গা ডার্লং (২৭)৷ ছাত্রছাত্রীরা যখন সানহাইয়া রিয়াং পাড়ায় একটি ঝর্ণা দেখতে যায় তখন আচমকা এক ছাত্র ধর্ণার জলে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত শিক্ষক বীরচুঙ্গা ডার্লং ঝাপিয়ে পড়েন ঝর্ণার জলে ডুবন্ত ঐ ছাত্রকে বাঁচানোর জন্য৷ কোনওরকমে ঐ ছাত্রকে বাঁচাতে সক্ষম হলেও শিক্ষক উঠে আসতে পারেননি৷ চোখের পলকেই শিক্ষক ঝর্ণার জলে ডুবে যায়৷ খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের৷ পুলিশ ও দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ঝর্ণার জলে নেমে নিখোঁজ শিক্ষককে উদ্ধারের জন্য তল্লাসী শুরু করে৷ দীর্ঘ সময় তল্লাসী চালিয়েও তাঁর কোন হদিশ পাওয়া যায়নি৷ দুপুর থেকে বিকাল, সন্ধ্যা থেকে রাত হয়ে গেলেও নিখোঁজ শিক্ষকের কোন সন্ধান পাওয়া যায়নি৷ লোকমুখে রটে গিয়েছে ঐ শিক্ষক আর জীবিত নেই৷ ঝর্ণার জলেই সলিল সমাধি হয়েছে শিক্ষক বীরচুঙ্গা ডার্লয়ের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top