News Flash

  • Home
  • Uncategorized
  • কাকিমা ও কাকাকে কুপিয়ে রক্তাক্ত করায় গ্রেপ্তার ভাইপো
Image

কাকিমা ও কাকাকে কুপিয়ে রক্তাক্ত করায় গ্রেপ্তার ভাইপো

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২১ এপ্রিল৷৷ হাঁস, মুরগি নিয়ে সামান্য বাকবিতন্ডাকে কেন্দ্র করে আপন কাকু ও কাকিমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করল ভাসুরপো৷ খবরে জানা যায়, শুক্রবার দুপুর একটা নাগাদ অক্ষয় চৌমুহনীর বাসীন্দা সুরেশ দেবনাথের ছেলে দীপঙ্কর দেবনাথ (৩৩) তার আপন কাকু ধীরেন্দ্র দেবনাথ (৫২) ও কাকিমা অনিতা দেবনাথকে দা দিয়ে মাথা এবং গলায় কুপিয়ে হত্যার চেষ্টা করে৷ ধীরেন্দ্র দেবনাথের পুত্রবধূ জানান, অনিতা দেবনাথ দুপুরে স্নান করে বারন্দায় বসে সব্জি কাটছিলেন, তখনই দীপঙ্কর ধারালো দা দিয়ে গলা ও মাথায় সজোরে কুপ মারে৷ ধীরেন্দ্রবাবু উঠান থেকে দেখে স্ত্রীকে বাঁচাবার জন্য এগিয়ে আসলে উনাকেও মাথায় কুপ  মারে৷ পুত্রবধূ ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে আসে৷ দীপঙ্কর গা ঢাকা দেয়৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ তাদের বিশালগড় হাসপাতালে নেওয়া হয়৷ অবস্থা গুরুতর দেকে সাথে সাথে রেফার করা হয় জিবি হাসপাতালে৷ পুলিশ একটি মামলা নেয়৷ বিশালগড় থানার এএস আই রত্নসাধন জমাতিয়া পাশের এক জঙ্গল থেকে দীপঙ্করকে গ্রেপ্তার করে৷ দীপঙ্করের পরিবার থেকে জানা যায় ২/৩ মাস ধরে সে মানসিক অবষাদে ভোগছে সে৷ অন্যদিকে ধীরেন্দ্র দেবনাথের পুত্রবধূ জানায়, দীপঙ্করের হাঁস, মুরগ প্রতিদিন তাদের সব্জি নষ্ট করে৷ অনিতা দেবনাথ তা নিয়ে বকাবকি করেন৷ আজ সকালেও বকাবকি ও কিছুটা তকাতর্কি হয়েছে৷ তার প্রতিশোধ নেওয়ার জন্যই কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ৷ খবর লেখা পর্যন্ত তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানা যায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top