News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী আগুনে ভষ্মীভূত সেনা ক্যাম্প সহ জম্মু-কাশ্মীরের ৪৫টি দোকান
Image

বিধ্বংসী আগুনে ভষ্মীভূত সেনা ক্যাম্প সহ জম্মু-কাশ্মীরের ৪৫টি দোকান

শ্রীনগর, ২০ এপ্রিল (হি.স.) : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই জম্মু-কাশ্মীরের ৪৫টি দোকান| ৱুধবার মধ্যরাতে আগুন লাগে রাজ্যের ডোডা জেলার ভাতিয়াস এলাকার একটি বাজারে | বিধ্বংসী আগুনে ৪৫টি দোকান সহ সশস্ত্র সীমা বল বা এসএসবি-র একটি ক্যাম্প অফিস ভস্মীভূত হয়| বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল|
জানা গেছে গতকাল রাত ১২টা নাগাদ ভাতিয়াস এলাকার ওই বাজারটিতে আগুন লাগে| দ্রুত আগুন ছড়াতে শুরু করে| খবর পেয়ে ঘটনস্থলে আসে দমকল| রাতভর চেষ্টা চালিয়ে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ আগুন আয়ত্তে আনে দমকল বাহিনী | কিন্তু ততক্ষণে ৪৫টি দোকান ও এসএসবি-র ক্যাম্প অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় | ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কী কারণে আগুন তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top