News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ রাজ্যে থেকে গ্রেফতার তিন সন্দেহভাজন আইএস জঙ্গি
Image

পাঁচ রাজ্যে থেকে গ্রেফতার তিন সন্দেহভাজন আইএস জঙ্গি

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা বানচাল করল পুলিশ| বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ও দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দলের যৌথ অভিযানে দেশের পাঁচ রাজ্যে হানা দিয়ে তিন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে| এরসঙ্গে তাদের হামলার ছক ভেস্তে দিলেন গোয়েন্দারা বলে মনে করা হচ্ছে|
ভারতে ফের সক্রিয় হচ্ছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস| দেশের বিভিন্ন জায়গায় নাশকতা ঘটানোর পরিকল্পনার খবরে বিশেষ তদন্তকারী পুলিশ এদিন পাঁচ রাজ্যে হানা দেয়| গোয়েন্দারা মুম্বই, লুধিয়ানা এবং বিজনৌর থেকে তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে| আটক করা হয়েছে আরও ছ’জনকে| উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ও দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দলের যৌথ অভিযানে জঙ্গিদের নাগাল পাওয়া গিয়েছে| তবে অন্ধ্রপ্রদেশ, বিহার ও পাঞ্জাব পুলিশের তদন্তকারী দলও প্রত্যক্ষভাবে সাহায্য করেছে বলে জানা গিয়েছে| হামলা চালানোর পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে লোক নিয়োগের চেষ্টা চালাচ্ছিল তারা| ধৃতদের জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু করেছন গোয়েন্দারা|
প্রায় একমাস আগেই লখনউয়ে আইএস জঙ্গিদের ডেরার হদিশ পেয়েছিল পুলিশ| হদিশ পাওয়া যায় সন্দেহভাজন আইএস জঙ্গি সইফুল্লারও| দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে খতম করে পুলিশ| উজ্জয়ন ট্রেন বিস্ফোরণে তাদের হাত ছিল বলে তদন্তে নেমে জানতে পারেন গোয়েন্দারা| কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর দাবি, গত বছর লখনউতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাতেও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল ওই জঙ্গিরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top