News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ বছরে ত্রিপুরায় সাড়ে ২৮ লাখ গাঁজা গাছ ধবংস
Image

৩ বছরে ত্রিপুরায় সাড়ে ২৮ লাখ গাঁজা গাছ ধবংস

আগরতলা, ১৬ এপ্রিল(হিঃস)৷৷ প্রতি বছরের ন্যায় বছরও ত্রিপুরা রাজ্যের অবৈধ গাঁজা চাষিদের বিরুদ্ধে রাজ্য প্রশাসনের অভিযান চলছে৷ নভেম্বর মাস থেকেই রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গাঁজা বিরোধী অভিযানে নামেন৷ প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরা রাজ্যের অবৈধ গাঁজা চাষিদের বিরুদ্ধে রাজ্য প্রশাসনের অভিযান চলছে৷ নভেম্বর মাস থেকেই রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গাঁজা বিরোধী অভিযানে নামেন৷ আবার যেসব সীমান্ত এলাকায় গাঁজা চাষ হয় সেসব এলাকায় এগুলো ধবংসে ত্রিপুরা রাজ্য প্রশাসনকে সহযোগিতা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ৷ রাজ্যে গাঁজা চাষ অবৈধ হওয়া সত্ত্বেও প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় সবকটি জেলাতেই গাঁজা চাষ হয়ে থাকে৷ তবে রাজ্যের সবচেয়ে বেশি গাঁজা চাষ হয় সিপাহীজলা জেলা, পশ্চিম জেলা ও খোয়াই জেলার বিস্তীর্ণ এলাকায়৷ গাঁজা চাষের জন্য অসাধু চাষিরা মূলত জঙ্গলের মধ্যে সরকারি খাসজমিকে বেছে নেন৷ এ কাজ্যে তাদের প্রথম পছন্দ হল সীমান্তবর্তী এলাকা, যাতে সহজেই বাংলাদেশে তা পাচার করা যায়৷ গাঁজা চাষ ও গাঁজা পাচারকারীদের বিশেষ সূত্রে জানা যায়, ত্রিপুরা রাজ্যে অবৈধভাবে চাষ হওয়া গাঁজা থেকে মূল উপাদানগুলো সংগ্রহ করার পর সঙ্গে সঙ্গে পাচার করা হয়৷ আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই গাঁজা রোদে শুকিয়ে প্লাস্টিকের বড় বড় ড্রামে ভরে সংরক্ষণ করে রাখেন৷ বছরের যে সময় গাঁজা চাষ হয় না তখন এগুলোকে চড়া দামে বিক্রি করেন৷ ড্রামে ভর্তি শুকনো গাঁজা অনেক সময় মাটির নিচে পুঁতে রাখা হয়৷ এভাবে মাটির তলায় রাখা গাঁজা যেমন সুরক্ষিত থাকে তেমনি পুলিশসহ তদন্তকারীদের সহজে নজর এড়িয়েও রাখা যায়৷ তারা আরও জানান, বেশিরভাগ গাঁজা সীমান্ত পেরিয়ে চলে যায় বাংলাদেশে৷ এরপর তা প্রক্রিয়াজাত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে৷ তাই প্রতি বছর এ সময়টাতে গাঁজা বিরোধী অভিযানে নামে রাজ্য প্রশাসন৷ ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে প্রায় ৮শ ৪৬ দশমিক ৭ একর জমিতে ১২ লাখ ১০ হাজার ৯শ ২৫টি গাঁজা গাছ নষ্ট করা হয়েছে৷ ২০১৫ সালে প্রায় ৭শ ৩৭ দশমিক ৫৬ একর জমিতে ১০ লাখ ৬২ হাজার ৪শ ৭৫ টি গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে৷ ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত প্রায় ১শ ৮১ দশমিক ৮ একর জমিতে ৫লাখ ৪০ হাজার ৫শ ৪৫টি গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ মাঝে মাঝে এসব অবৈধ গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযানে গিয়ে প্রশাসনের আধিকারিকদের প্রতিরোধের মুখেও পড়তে হয়৷ অনেক সময় গ্রামীণ পাহাড়ি এলাকায় অভিযানের সময় গাঁজা চাষিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন অস্ত্রসহ আধিকারিকদের ওপর হামলা চালায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top