News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যের আগুনে পুড়ল পঞ্চায়েত অফিস, মজুরী নিয়ে শ্রমিক অসন্তোষ জারি
Image

রহস্যের আগুনে পুড়ল পঞ্চায়েত অফিস, মজুরী নিয়ে শ্রমিক অসন্তোষ জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ নগদ নোটের আকালের কারণে বেশ কয়েকদিন ধরে রাজ্যে রেগা শ্রমিকদের মজুরী প্রদানে সমস্যা দেখা দিয়েছে৷ কিন্তু, বুধবার ভোরে আর কে নগর গ্রাম পঞ্চায়েত ও দুর্গাচৌধুরী পাড়া পঞ্চায়েত অফিসে অগ্ণিকান্ডের ঘটনায় রহস্য দানা বাধছে৷ জানা গিয়েছে, বুধবার রেগা শ্রমিকদের মজুরী প্রদান করা হবে বলে দুটি পঞ্চায়েত অফিস থেকেই জানানো হয়েছিল৷ কিন্তু, এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে স্থানীয় জনগণ দেখতে পান একই ঘরের দুটি পঞ্চায়েত অফিস থেকে ধোঁয়া বেরুচ্ছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোধজংনগরস্থিত ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ফায়ার ইঞ্জিনে জল না থাকায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন৷ এর পর ছুটে গিয়ে জল ভরে নিয়ে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন৷ ততক্ষণে অফিসের ভেতরে রাখা সমস্ত নথিপত্র ও কম্পিউটার পুড়ে ছাঁই হয়ে যায়৷ জানা গিয়েছে, রেগা শ্রমিকদের সমস্ত নথিপত্র অগ্ণিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গিয়েছে৷ এই ঘটনায় রহস্য দানা বেধেছে রেগা শ্রমিকদের মধ্যে৷ তাঁদের বক্তব্য, এই অগ্ণিকান্ডের পিছনে দুর্নীতি ধামাচাপা দেওয়ার বদ্ উদ্দেশ্য রয়েছে৷ এদিকে, মান্দাই পঞ্চায়েতে বুধবার রেগা শ্রমিকদের মজুরী প্রদান করার কথা ছিল৷ কিন্তু, টাকা নেই বলে এদিন মজুরী দেওয়া হবে না তা রেগা শ্রমিকদের জানাতেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন৷ রেগা শ্রমিকরা একজোট হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন৷ ফলে, পঞ্চায়েত অফিসের কর্মীরা তালাবন্দী হয়ে যান৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান মান্দাই থানার পুলিশ৷ অবশেষে আগামীকাল মজুরী প্রদান করা বলে আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা বিকাল তিনটা নাগাদ পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top