News Flash

  • Home
  • Uncategorized
  • ছাওমনুতে পরিত্যাক্ত কুয়া থেকে বল তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যু বিষাক্ত গ্যাসে
Image

ছাওমনুতে পরিত্যাক্ত কুয়া থেকে বল তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যু বিষাক্ত গ্যাসে

নিজস্ব প্রতিনিধি, ছাওমনু, ৮ এপ্রিল৷৷ ফুটবল তুলতে পরিত্যক্ত কুয়াতে নেমে একে একে তিনটি যুবকের মৃত্যু হয়েছে৷ আরেক

রাত দশটা নাগাদ তিন কিশোরের মৃতদেহ পরিত্যাক্ত কুয়ো থেকে তোলা হয়৷ ছবি নিজস্ব৷

যুবক গুরুতর অসুস্থ হয়ে ছামনু হাসপাতালে ভর্তি৷ শনিবার ধলাই জেলার ছামনু থানাধীন মনুসেন কারবারী পাড়ায় পদ্মরায় কে পি জেবি সুকল মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলছিলেন৷ হঠাৎ ফুটবল সুকলের পরিত্যাক্ত কূয়োতে পড়ে যায়৷ তাতে, তাদের এক যুবক কুয়া তে নেমে ফুটবল তুলতে গেলে অসুস্থতা অনুভব করে সে উঠে আসে৷ এরপর একে একে তিনটি যুবক ফুটবল তুলতে কুয়াতে নেমে আর উঠে আসেনি৷ প্রত্যক্ষদর্শী জানিয়েছে, হাদুজয় আসলং(১৫), ফরেন্দ্র ত্রিপুরা(২১) এবং রঞ্জিত কুমার ত্রিপুরা(২৫) ফুটবল তুলতে কূয়োতে নামে, কিন্তু তারা কেউ আর উঠে আসেনি৷ ঐ প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে একজন ফুটবল তুলতে কুয়া নামার পর অসুস্থতা বোধ করে সে উঠে আসে৷ এরপর হাদুজয় আসলং কুয়াতে নামে৷ কিন্তু, সে উঠে আসছে না দেখে ফরেন্দ্র ত্রিপুরা কূয়োতে নামে৷ সেও উঠে আসছে না দেখে অপর আরেক যুবক রঞ্জিত কুমার ত্রিপুরা কুয়াতে নামে৷ একে একে তিনজন কুয়াতে নামলেও কেউ উঠে আসছে দেখে তাদের মধ্যে অপর এক যুবক কুয়াতে নামতে গেলে স্থানীয় এক মহিলা দেখে তাকে বকা দেন৷ তখনই জানা যায় যে, ইতিমধ্যে তিনজন যুবক কুয়াতে নেমেছে, কিন্তু কেউ উঠে আসছে না৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ছামনু থানা এবং দমকল বাহিনীকে৷ কিন্তু, তারাও ঘটনাস্থলে পৌছেও কিছুই করতে পারছিলেন না৷ কারণ, কূয়োটি প্রায় ৩২ ফুট গভীর৷ তখন খবর দেওয়া এনডিআরএফ এবং ৮নং ব্যাটেলিয়ান টিএসআর’কে৷ ঘটনাস্থলে এসে পৌছান লংতরাই মহকুমার মহকুমা শাসক, ছামনু হাসপাতালের এমওআইসি, এসডিপিও এবং ছামনু থানার ওসি৷ বিকাল সাড়ে পাঁচটা থেকে কুয়া থেকে তিন যুবককে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়৷ কিন্তু, কারোর পক্ষেই কূয়োতে নেমে ঐ যুবকদের উদ্ধার সম্ভব হচ্ছিল না৷ এনডিআরএফ এবং টিএসআর জওয়ানরা প্রথমে চেষ্টা করে ব্যর্থ হন৷ অবশেষে অক্সিজেন মাস্ক লাগিয়ে এনডিআরএফ জওয়ানরা কূয়োতে নামেন৷ দীর্ঘ চেষ্টার পর রাত দশটা নাগাদ তিন যুবককে উদ্ধার করা সম্ভব হয়৷ কিন্তু, ততক্ষনে তাদের মৃত্যু হয়েছে৷ কুয়ো থেকে উদ্ধার করেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন৷
তিনটি তরতাজা যুবকের অকাল প্রয়ানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয়দের বক্তব্য, প্রায় দুই বছর আগে এই রিং ওয়েলটি নির্মাণ করা হয়েছিল৷ কিন্তু, কুয়ার জলে অত্যাধিক আয়রণ থাকায় কেউ ব্যবহার করেননি৷ দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কূয়োটি৷ অথচ কুয়াটির উপর কোন ঢাকনা দেওয়ার ব্যবস্থা নেই৷ যার ফলে, আজ এই দূর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top