News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিশ্রুতি মোতাবেক ছেলেকে চাকুরী না দেওয়ায় সুকলে তালা দিলেন জমিদাতা
Image

প্রতিশ্রুতি মোতাবেক ছেলেকে চাকুরী না দেওয়ায় সুকলে তালা দিলেন জমিদাতা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ এপ্রিল৷৷ চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টানা ১০ বছর পার করে দিয়েছে সরকার৷ চাকুরী আর দেখা নেই৷ সুকল খোলার জন্য ভাটিলারমার এক ব্যক্তি নিতাই নমঃ ৬ গন্ডা জমি দিয়েছিল৷ কিন্তু স্বাভাবিক কারনেই পরিবারটি এখন চরম কোণঠাসায় পড়েছে৷ প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে সিপিএম বিধায়ক, স্থানীয় নেতা আমলারা এই পরিবারটির সঙ্গে ছিনিমিনি খেলছে৷ জায়গার বিনিময়ে পরিবারের বেকার যুবককে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি খেলাপ করছে বলে জানান নিতাই নমঃর পরিবার৷ অথচ এলাকায়ই ক্যাডার ও নেতার আত্মীয়ারা ঘরে বসেই পেয়ে যাচ্ছে সরকারী চাকুরী৷ প্রশাসনের আমলাদের উপস্থিতিতে নিতাই নমঃ সুকলের জন্য জমি দান করে৷ তার দেওয়া জমিতেই তৈরী হয়েছিল ভাটিলায়মা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়৷ জমি দেওয়ার শর্ত ছিল নিতাই নমঃর ছেলে তপন  নমঃকে সরকারী চাকুরী দেওয়া হবে৷ তপন নমঃ এমএ পাশ করে ঘরে বসে আছে৷ চাকুরী তার ভাগ্যে জুটেনি৷ চাকুরীর জন্য নিতাই নমঃ বার বার স্থানীয় সিপিএম নেতাদের বাড়ি বাড়ি ঘুরেছে৷ তবে শেষ পর্যন্ত নিতাই নমঃ সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমার ভাটিলায়মা গ্রামে৷ জমিদাতা পরিবারের আন্দোলনে সুকলের পঠন পাঠন লাটে ওঠেছে৷ বিধায়ক ও নেতারা মুখে নীতির কথা অন্যদিকে শোষণ করে বলে জানান নিতাই নমঃ৷ তিনি এও বলেছেন ২০০৭ সালে জমিদান করা হয়েছে৷ কিন্তু এলাকারই কম শিক্ষিত যুবকরা চাকুরী পেয়ে গেছে৷ তবে বঞ্চিত পরিবারটি প্রথমে সুকলের মুল গেইটে তালা ঝুলাচ্ছে৷ এই খবরে এলাকার ব্যাপক উত্তেজন বিরাজ করছে৷ তবুও এ বিষয়ে দুপুর পর্যন্ত প্রশাসনের নেতা আমলাদের কোন পাত্তা পাওয়া যায়নি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top