News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে হামলার শিকার জার্মান যুবক, পলাতক অভিযুক্ত অটোচালক সহ ২
Image

রাজধানীতে হামলার শিকার জার্মান যুবক, পলাতক অভিযুক্ত অটোচালক সহ ২

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): ভারতীয় ভূখণ্ডে পুনরায় হামলার শিকার হলেন এক বিদেশি নাগরিক| শুক্রবার রাতে রাজধানীর কোতওয়ালি এলাকায় গীতা কলোনিতে ১৯ বছর বয়সি এক জার্মান যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক অটো চালক| বিপন্মুক্ত হলেও, ওই যুবক স্থানীয় সুশ্রুত ট্রমা সেন্টারে চিকিত্সাধীন| পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে চঁাদনি চক থেকে অটোতে ওঠেন জার্মান যুবক বেঞ্জামিন স্কোল্ট| কাশ্মীরি গেটে ফিরছিলেন তিনি| অটোতে ছিলেন আরও একজন| রাত তখন ১১টা হবে, উত্তর দিল্লির কোতওযালি এলাকার গীতা কলোনিতে অটোর মধ্যেই দু’জন জার্মান সুবকের সর্বস্ব লুঠ করে| বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তঁাকে কোপানো হয়| কোনও মতে অটো থেকে ঝঁাপ দেন বেঞ্জামিন| তঁাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, এখনও অধরা অভিযুক্তরা|
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| শুধু তাই নয়, দিল্লি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আহত জার্মান পর্যটেকর চিকিত্সায় কোনও গাফিলতি না হয়| উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তর প্রদেশের নয়ডাতে ২ নাইজিরিয় যুবককে মারধর করে দুষ্কৃতীরা| সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জার্মান যুবককে কোপাল অটো চালক| অভিযুক্ত অটো চালকের খেঁাজে তল্লাশি চলছে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top