News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন মুলুকে ফের খুন ভারতীয়, উদ্বেগে সুষমা স্বরাজ
Image

মার্কিন মুলুকে ফের খুন ভারতীয়, উদ্বেগে সুষমা স্বরাজ

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): মার্কিন মুলুকে ফের খুন হলেন এক ভারতীয়| এবার ওয়াশিংটনের একটি কনভেনিয়েন্স স্টোরে বিক্রম জয়সওয়াল (২৬) নামে এক ভারতীয়কে গুলি করে খুন করল দুই আততায়ী| এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| শনিবার সকালে টুইট করে বিদেশমন্ত্রী লিখেছেন, `সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেট নিহতের পরিবারকে সাহায্য করছেন| পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছেন|’ গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, তার ঠিক ২৫ দিন আগেই আমেরিকায় গিয়েছিলেন পঞ্জাবের হোসিয়ারপুর জেলার বাসিন্দা বিক্রম জয়সওয়াল|

গত বৃহস্পতিবার, ৬ এপ্রিল ওয়াশিংটনের একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে বিক্রম জয়সওয়ালকে গুলি করে খুন করে মুখোশধারী দুই আততায়ী| বিক্রম ওই স্টোরে ক্লার্কের কাজ করতেন| ভারতীয় নাগরিককে গুলি করার পাশাপাশি স্টোরের যাবতীয় টাকা কেড়ে নেয় দুষ্কৃতীরা| মার্কিন মুলুকে বারবার ভারতীয় নাগরিক খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি| সুষমা স্বরাজ জানিয়েছেন `ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্তরা কালো টুপিওয়ালা জামা পরেছিল| জামার পিছনে সাদা ছাপ| পুলিশ অফিসার মাইক বাস্তিনেল্লি আশ্বস্ত করে জানিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top