News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যরাতে কমল হাসানের বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন কর্মীদের তত্পরতায়
Image

মধ্যরাতে কমল হাসানের বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন কর্মীদের তত্পরতায়

চেন্নাই, ৮ এপ্রিল (হি.স.): মধ্যরাতে আগুন লাগল জনপ্রিয় অভিনেতা কমল হাসানের বাড়িতে| তবে স্বস্তি হল, কর্মীদের তত্পরতায় রক্ষা পেয়েছেন কমল হাসান| এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন অভিনেতা নিজেই| শুক্রবার মধ্যরাতে কমল হাসানের চেন্নাইয়ের আলোয়ারপেটের বাড়িতে আচমকাই আগুন লেগে যায়| মুহূর্তে ধেঁায়ায় ভরে যায় গোটা বাড়ি| সেই সময় বাড়ির চারতলায় ছিলেন কমল হাসান| কর্মীদের তত্পরতায় চতুর্থ তল থেকে কোনওমতে নেমে আসেন কমল হাসান| পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে|

ভোররাত ৩.২৫ মিনিট নাগাদ টুইট করে কমল হাসান লিখেছেন, কর্মীদের তত্পরতায় প্রাণে বেঁচেছেন তিনি| কর্মীদের সাহায্যেই নিরাপদে নীচে নেমে আসেন কমল হাসান| আগুনে কেউ হতাহত না হলেও বেশ কিছুটা ধেঁায়া অভিনেতার শরীরে ঢুকে যায়| কমল হাসানের টুইটের পরেই উদ্বিগ্ন ভক্তরা তঁার শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং প্রশ্ন করেন| ভক্তদের আশ্বস্ত করে কমল জানান, `আমি সুস্থ আছি|’ তবে, কীভাবে এই আগুন লাগল, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি| সম্প্রতি প্রয়াত হয়েছেন কমলের বড় ভাই চন্দ্র হাসান| সবমিলয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না কমল হাসানের|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top