News Flash

  • Home
  • Uncategorized
  • এককভাবে ক্ষমতা দখলের দাবি মুকুলের, জোটের পক্ষে সুদীপ
Image

এককভাবে ক্ষমতা দখলের দাবি মুকুলের, জোটের পক্ষে সুদীপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ কর্মীদের ক্ষমতায় আসার স্বপ্ণ ফেরী করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ  মুকুল রায়৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আজ সেই পথে হাটেননি৷ তাঁর স্পষ্ট বক্তব্য ভোট বিভাজনের রাজনীতিতে আগামী নির্বাচনে বামেরা ষাটটি আসন দখল করে নেবে৷ তাই এদিন তিনি বাম বিরোধী দলগুলির উদ্দেশ্যে জোট গঠনের বার্তা দিয়েছেন৷
বুধবার আগরতলায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে৷ এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ মুকুল রায়৷ এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মুকুলবাবু পুরনো কায়দায় রাজ্য দখল সম্ভব হবে বলে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিলেন৷ স্বপ্ণ ফেরী করতে গিয়ে তিনি দৃঢ়তার সাথে জানান পশ্চিমবঙ্গে বামেদের উৎখাত করতে পেরেছে তৃণমূলই৷ এরাজ্যেও তৃণমূলের হাত ধরেই পরিবর্তন সম্ভব হবে৷ দলীয় কর্মীদের আরও চাঙ্গা করে তুলতে বামেদের পাশাপাশি বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি৷ তবে এদিন, ভিন্ন পথে হেটেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ রাজ্যে তৃণমূল ক্রমশ দূর্বল হয়ে পড়ছে৷ বিষয়টি পোড় খাওয়া রাজনীতিবিদ হিসেবে ভালই বুঝতে পারছেন সুদীপবাবু৷ ফলে এদিন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোট বিভাজনের রাজনীতিতে গলে আখেড়ে ফায়দা বামেদেরই হবে৷ কেন্দ্রে ক্ষমতাসীন হওয়া সুবাদে বিজেপি এখন এরাজ্যে অতি উৎসাহী হয়ে দাপিয়ে বেড়াচ্ছে৷ কিন্তু, বাম বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত না হতে পারলে ভোট বিভাজনে আগামী নির্বাচনে ষাটটি আসনই বামেদের ঝুলিতে যাবে৷ তাই তিনি এদিন বাম বিরোধী শক্তিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন৷ এদিন তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসও বামেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যথেষ্ট ক্ষমতা রাখে৷ তাই দলের ভাঙনের বিষয়ে কোন চিন্তা না করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকেই এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সুদীপবাবু৷ এদিকে, এই কনভেনশনে প্রদেশ তৃণমূল সভাপতি ব্লক, বুথ এবং রাজ্যস্তরে কনভেনশনের সূচী ঘোষণা করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top