News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে কুপওয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ২৪টি দোকান
Image

গভীর রাতে কুপওয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ২৪টি দোকান

শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল দু’টি বাণিজ্যিক ভবন ও চারটি বাড়ি| আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ২৪টি দোকান পুড়ে গিয়েছে| তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| পুলিশ ও দমকলের তরফে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে কুপওয়ারা জেলার আউরা এলাকায় অবস্থিত এক বাণিজ্যিক ভবনে প্রথমে আগুন লাগে| রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী অপর একটি বাণিজ্যিক ভবন ও চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রায় ২৪টি দোকান| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি| আগুন প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে| এদিকে, রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top