News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার কীভাবে পাশে থাকবে, মুখ্যমন্ত্রীকে ৭২ ঘন্টার সময় দিয়ে আন্দোলনের হুমকি চাকুরীচ্যুত শিক্ষকদের
Image

সরকার কীভাবে পাশে থাকবে, মুখ্যমন্ত্রীকে ৭২ ঘন্টার সময় দিয়ে আন্দোলনের হুমকি চাকুরীচ্যুত শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২ এপ্রিল৷৷ চাকুরীচ্যুত শিক্ষকদের পাশে আছে রাজ্য সরকার৷ কিন্তু, স্পষ্ট করে জানাতে হবে

চাকুরীচ্যুত শিক্ষকদের সংগঠন রবিবার একজোট হয়ে আন্দোলনে নামছে৷ ছবি নিজস্ব৷

কিভাবে রাজ্য সরকার তাদের পাশে থাকবে৷ এবিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্পষ্টিকরণ দাবি করেছে চাকুরীচ্যুত শিক্ষকদের সংগঠন৷ সংগঠনের সভাপতি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে জানাতে হবে কিভাবে সরকার তাদের পাশে থাকবে৷ এর জন্য ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ তিনি জানান, সোমবার থেকে ৭২ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে এবিষয়ে স্পষ্টিকরণ দিতে হবে৷ অন্যথা, সংগঠন বৃহত্তর আন্দোলন শুরু করবে৷ তিনি জানান, আগামী শুক্রবার সংগঠন ফের বৈঠকে বসবে৷ স্পষ্টিকরণ না মিললে তখনই পরবর্তী আন্দোলন কর্মসূচী চূড়ান্ত করা হবে৷
এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে চাকুরীচ্যুত শিক্ষকদের সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এই বৈঠকে উপস্থিতি খুব হলেও সংগঠনের সভাপতি বিমল সাহার দাবি, সকলেরই তাদের প্রতি সমর্থন রয়েছে৷ তিনি বলেন, তাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে৷ আদালতের রায়ের তাদের চাকুরী বাতিল হয়ে গেছে৷ তাই, যারা নতুন নিয়োগ প্রক্রিয়া অনুসারে শিক্ষক পদে চাকুরী ফিরে পাবেন না, তাদের যোগ্যতা অনুসারে রাজ্য সরকারের অন্য দপ্তরে চাকুরী দেওয়া হোক৷ প্রয়োজনে সর্বদলীয় বৈঠক করে নতুন আইন প্রণয়নের মাধ্যমে ব্যবস্থা নিক সরকার৷ পাশাপাশি তিনি আরো বলেন, সংগঠনের দাবি যাদের গাফিলতিতে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়ে গেছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক৷ তদন্তক্রমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠন৷ এদিন তিনি জোর গলায় বলেন, রাজ্য সরকারকে সহজে ছেড়ে দেওয়া হবে না৷ তাদের কিভাবে সহযোগিতা করা হবে, স্পষ্ট করে তা না জানানো হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top