News Flash

  • Home
  • Uncategorized
  • মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত সংশোধিত বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি
Image

মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত সংশোধিত বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিলে(সংশোধিত) সম্মতি দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| এর ফলে মহিলা কর্মচারীরা সবেতন মাতৃত্বকালীন ছুটি ২৬ সপ্তাহ পাবেন| এর আগে এটি ১২ সপ্তাহ পর্যন্ত দেওয়া হত| আর ছুটি বেড়ে যাওয়ায় গোটা বিশ্বে মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে ভারত তৃতীয়স্থানে উঠে এল|
সংশোধিত আইন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে ৫০ বা তার বেশি কর্মচারী আছে সেখানে ক্রেশের ব্যবস্থাও রাখতে হবে| মা হওয়ার পর কোনও মহিলাকে দিনে চারবার ক্রেশে যাওয়ার অনুমতি দিতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ| কারণ অনেকেরই বাবা ও মা সকাল সকাল কাজে বেরিয়ে যান| সেক্ষেত্রে সন্তানকে ক্রেশে রেখে যান| যে সমস্ত বিষয়গুলো সংশোধিত বিলে উঠে এসেছে, মাতৃত্বকালীন ছুটি চলাকালীন কোনও জরুরি কাজ থাকলে মহিলা কর্মচারীকে বাড়িতে বসে কাজের অনুমতি দিতে বাধ্য থাকবে প্রতিষ্ঠান| তিন মাসের কম বয়সি কোনও সন্তান দত্তক নিলে মহিলা কর্মচারীকে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে| সারোগেট মায়ের ক্ষেত্রেও ১২ সপ্তাহের ছুটি প্রযোজ্য হবে| কোনও মহিলার প্রথম দুই সন্তানের ক্ষেত্রে ২৬ সপ্তাহের ছুটি প্রযোজ্য হবে| তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি নেওয়া যাবে ১২ সপ্তাহ| এই আইন কার্যকর হওয়ায় উপকৃত হবেন প্রায় ১৮ লাখ কর্মরত মহিলা|
উল্লেখ্য, বিশ্বে মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ক্ষেত্রে সবথেকে এগিয়ে কানাডা| সেদেশে সর্বাধিক সবেতন ৫০ সপ্তাহ ছুটি পাওয়া যায়| আর নরওয়ে রয়েছে দ্বিতীয় স্থানে| সেখানে ৪৪ সপ্তাহ ছুটি পাওয়া যায়| আর ২৬ সপ্তাহ ছুটি দিয়ে ভারত উঠে এল তৃতীয় স্থানে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top