নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪মার্চ৷৷ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর জখম হলেন নিগমের দুই কর্মী৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মন্দিরনগরী উদয়পুরের টেপানিয়স্থিত জেলা হাসপা- তালের সামনে৷ আহতরা হলেন গোপাল দাস এবং গুরুধন দাস৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের খঁুটিতে কাজ করার সময় ঐ দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তারা দুজনই খঁুটির মই থেকে নীচে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ জানা গিয়েছে তারা বর্তমানে সংকটমুক্ত৷
2017-03-25

