News Flash

  • Home
  • Uncategorized
  • এবার রেল রাষ্ট্রমন্ত্রীও বামেদের হঠানোর ডাক দিলেন
Image

এবার রেল রাষ্ট্রমন্ত্রীও বামেদের হঠানোর ডাক দিলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ এবার রেল রাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এসে দলীয় জনসভায় অংশ নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারকে পরাজিত এবং বিজেপিকে জয়ী করার আহ্বান জানালেন৷ গত সপ্তাহে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহনও একই ডাক দিয়ে গিয়েছেন৷ কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপির নজর এখন মফঃস্বলের দিকে৷ রাধামোহনের জনসভা অনুষ্ঠিত হয়েছিল হয়েছিল ধলাই জেলার কমলপুর মহকুমার মানিকভান্ডারে৷ বুধবার দক্ষিণ জেলার জোলাইবাড়িতে রেল রাষ্ট্রমন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়েছে৷ তাতে ধারণা করা হচ্ছে রাজধানী আগরতলা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত বিজেপি এখন মফঃস্বলের ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে৷
এদিন, এই জনসভাটি ছিল মূলতঃ চার রাজ্যে বিজেপির জয়ী হওয়া উপলক্ষে বিজয় সমাবেশ৷ এই জনসভায় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন বামফ্রন্ট সরকার পরিবর্তনে রাজ্যবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন৷ দীর্ঘ বঞ্চনার তথ্য তুলে ধরে তিনি দাবি করেন কেন্দ্রের বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার করতে ব্যর্থ বামফ্রন্ট সরকার৷ কোটি কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করা হলেও জনস্বার্থে এবং উন্নয়নের কাজে সেই অর্থ ব্যবহৃত হচ্ছে না বলে তিনি অভিযোগ এনেছেন৷ এজন্যই বামফ্রন্ট সরকারের পরিবর্তন রাজ্যের উন্নয়নের স্বার্থে সবচেয়ে বেশী প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে তিনি দাবি করেন৷ তিনি দৃঢ়তার সাথে জানান, আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে পরাজিত করে বিজেপি এই রাজ্যে সরকার গঠন করবে৷
বিশেষত ভারতের চার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার জন্য এই বিজয় সমাবেশ বলা হলেও আগামী বছর ত্রিপুরার বিধানসভা নির্বাচনই ছিল সমাবেশের মূল লক্ষ্য৷
আজকের সমাবেশে তৃণমূল, সিপিএম সহ অন্যান্য দল থেকে প্রায় ৪৫৬ জন ভোটার বিজেপিতে যোগাদন করেন৷ এই যোগদানের ফলে বিরোধী শূন্য জোলাইবাড়ি একটু সক্রিয় হয়ে উঠে৷ আজকের জনসভায় উপস্থিত ছিলেন রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাই, বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারি সুনীল দেওধর এবং সুবল ভৌমিক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top