ধর্মনগরে ধৃত পশ্চিমবঙ্গের খুনের আসামী

আগরতলা, ২০ মার্চ(হিঃস)৷৷  খুনের দায়ে অভিযুক্ত ত্রিপুরার এক যুবককে সোমবার তুলে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের পুলিশ৷ ধৃত যুবককে স্থানীয় আদালতে হাজির করা হয় এবং পরে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে যায় কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশ জানিয়েছে প্রায় ৪ বছর আগে উত্তর ২৪ পরগনার গাইহাটা এলাকার দুজনকে হত্যা করে পালিয়ে যায়৷ দীর্ঘদিন বাদে কলকাতা পুলিশ ত্রিপুরার ধর্মনগরে অভিযুক্ত খুনির সন্ধান পেয়ে দ্রুত ছুটে আসে৷ রবিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়৷ পশ্চিমবঙ্গের পুলিশের এই কাজে সহায়তা করে ত্রিপুরা পুলিশ৷ আজ তাকে আদালতে পেশ করে এবং ট্রানরজিট রিমান্ডে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে৷ উল্লেক করা যেতে পারে দুদিন আগে ত্রিপুরা থেকে এক সন্দিগ্দ আই এস আই জঙ্গি কে তুলে নিয়ে যায় কর্ণাটক পুলিশ৷