গভীর রাতে প্রতিবেশী মহিলার শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ প্রতিবেশী মহিলাকে শ্লীলতাহানি করে ফেরার যুবক৷ এদিকে আসামীকে গ্রেপ্তার করতে পুলিশের ব্যর্থতায় চাপা ক্ষোভ বিরাজ করছে নির্যাতিতা পরিবারের সদস্যদের মধ্যে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে সুভাষনগরের নাহা টিলার বাসিন্দা সুরজিৎ সরকার এলাকারই প্রতিবেশী এক মহিলার শ্লীলতাহানি করে৷ ঐ মহিলা প্রাকৃতিক কাজ করতে গিয়েছিলেন৷ তখন সুরজিৎ নাকি ঐ মহিলাকে জাপটে ধরেছিল এবং ধর্ষণের চেষ্টা করে৷ মহিলা চিৎকার করলে আশেপাশের লোকজন বেরিয়ে আসতেই সুরজিৎ পালিয়ে যায়৷ এই ব্যাপারে পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সুরজিৎ সরকারের বিরুদ্ধে৷ মামলার নম্বর ২৫/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৪৪৮ ও ৩৫৪ আইপিসি অনুযায়ী৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ সে পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে পুলিশের দাবি৷