News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু
Image

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন এক যুবক৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ধলাই জেলার আমবাসা থানার অধীন কুলাইয়ের লালছড়িতে৷ নিহত যুবকের নাম প্রবাল ভট্টাচার্য৷ বয়স ৩৭ বছর৷ বাড়ির কাছেই একটি বিদ্যুতের ট্রান্সফরমারের সাথে সংস্পর্শে ঐ যুবকের মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, বাড়ির কাছেই বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতের একটি ট্রান্সফরমার৷ এদিন দুপুরে প্রবাল ঐ ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত লোকজন তাকে শুকনো গাছের ডাল দিয়ে আঘাত করে সরিয়ে নেয় ট্রান্সফরমার থেকে৷ ততক্ষণে প্রবালের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরে তাকে নিয়ে যাওয়া হয় কুলাই হাসপাতালে৷ বিষয়টি জানানো হয় পুলিশ ও বিদ্যুৎ নিগমের কর্মীদের৷ জানা গিয়েছে, প্রবাল ভট্টাচার্য কিছুটা মানসিক বিকারগ্রস্ত৷ এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top