নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমর মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা এবং সভাপতিত্ব করেন সরকারি সংগরীত মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড মণিকা দাস৷ অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পী ঝর্ণা দেববর্মণ৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন দপ্তরের যুগ্ম অধিকর্তা দীনেশ দেবনাথ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বসন্ত উৎসব এবং আসন্ন হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রকৃতির পরিবর্তনশীল রূপের সাথে তাল মিলিয়ে আমাদের উৎসবগুলি অনুষ্ঠিত হয়৷ তথ্য ও সংসৃকতি দপ্তর হোলি তথা বসন্ত উৎসবকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে প্রচেষ্টা চািিলয়ে যাচ্ছে৷ এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ড মণিকা দাস ও রাজ্যের বিশিষ্ট শিল্পী ঝর্ণা দেববর্মণ৷ সুরাঙ্গিনার শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এবং শহরের বিভিন্ন সাংসৃকতিক সংস্থার শিল্পীরাও নৃত্য ও সংগীত পরিবেশন করেন৷
2017-03-12

