পানাজি, ১২ মার্চ (হি.স.) : গোয়া কংগ্রেসের শেষ সুযোগ । এমনটাই মনে করেন বর্ষীয়ান কংগ্রেস দিগ্বিজয় সিং । নেতা গোয়ার ১৭টি আসন জিতে একক বৃহত্তম দল হয়ে উঠে এসেছে কংগ্রেস কিন্তু ১৩টি আসন পেয়ে বিজেপিও সরকার গড়ার দৌড়ে। এই পরিস্থিতিতে দিগ্বিজয় সিংয়ের টুইট বাসিন্দারা কংগ্রেসকে শেষ সুযোগ দিয়েছেন। হয় কাজ করে দেখাতে হবে, নাহলে শেষ হয়ে যেতে হবে।
টুইটারে দিগ্বিজয় বলেছেন, কংগ্রেসের বোঝা উচিত, কাজ করে দেখানোর জন্য গোয়াই তাদের শেষ সুযোগ। পারফর্ম অর পেরিশ। তাঁর আরও মন্তব্য, মে গড হেল্প আস। ২০১২-র বিধানসভা ভোটে গোয়ায় ভরাডুবি হয় কংগ্রেসের। সে কথা উল্লেখ করে বরিষ্ঠ এই নেতা বলেছেন, দুর্নীতি যে বরদাস্ত করা হয় না, সেই শিক্ষা আমাদের হয়েছে। গোয়া ও গোয়াবাসীদের জন্য এবার আন্তরিকভাবে কাজ করার সময়। তিনি বলেন, এবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দেখানো হবে।
যেহেতু দল এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে, চাই সরকার গড়তে সব অ-বিজেপি বিধায়কদের সমর্থন চেয়েছেন তিনি। একইসঙ্গে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য গোয়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, নতুন বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সম্ভবত আজই রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করবে কংগ্রেস ।
2017-03-12
