News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া সম্পত্তি কর আদায়ে পাঠানো হবে নোটিশ, পুর নিগমের ৩৬ কোটি ৭৩ লক্ষ ৬২ হাজার টাকার ভোট অন অ্যাকাউন্টস পেশ
Image

বকেয়া সম্পত্তি কর আদায়ে পাঠানো হবে নোটিশ, পুর নিগমের ৩৬ কোটি ৭৩ লক্ষ ৬২ হাজার টাকার ভোট অন অ্যাকাউন্টস পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ পুর নিগম ৩৬ কোটি ৭৩ লক্ষ ৬২ হাজার টাকার ভোট অন একাউন্টস শুক্রবার পেশ

শুক্রবার আগরতলা পুর নিগমের ভোট অন অ্যাকাউন্টস পেশ করা হয়েছে৷ ছবি নিজস্ব৷

করেছে৷ ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত একমাসের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে৷ ১৭-১৮ অর্থবছরের ওপেনিং ব্যালেন্স ৫২ কোটি ৩৪ লক্ষ ৬৪ হাজার সহ নিজস্ব আয় এবং অনুদান মিলিয়ে পুর নিগমের কাছে ৭৯ কোটি ৭৭ লক্ষ ৮ হাজার টাকা থাকবে বলে ধারণা করা হয়েছে৷ খরচ ৩৬ কোটি ৭৩ লক্ষ ৬২ হাজার টাকা ধরা হয়েছে৷ তাতে অতিরিক্ত থাকবে ৪৩ কোটি ৩ লক্ষ ৪৬ হাজার টাকা৷ এপ্রিল মাসের দশ তারিখ পুর নিগম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে৷ সে বাজেটে অতিরিক্ত অর্থ ঢুকবে বলে জানিয়েছেন নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা৷
এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র জানান, বৃহস্পতিবার পর্যন্ত ১৯ কোটি টাকা কর আদায় হয়েছে৷ পুর নিগমে ৮২ হাজার হোল্ডিং রয়েছে৷ এর মধ্যে ৬০-৬৫ হাজার হোল্ডিংয়ের সম্পত্তি কর আদায় হবে বলে তিনি আশা করছেন৷ তাতে, গত বছরের তুলনায় এবছর দুই থেকে তিন কোটি টাকা বেশি আয় হতে পারে বলে তাঁর ধারণা৷ সম্পত্তি কর মিটিয়ে দেওয়ার জন্য পুর নিগমের তরফে সকলকে নোটিশ পাঠানো হবে৷ যদি কেউ এখনো সম্পত্তি কর না দিয়ে থাকেন তাহলে তাদের শীঘ্রই কর মিটিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি৷
এদিন তিনি জানিয়েছেন, নিজস্ব আয় যত বেশি হবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তত বেশি পাওয়া যায়৷ কর সংগ্রহের সীমা রেখা পুর নিগমস্থির করে থাকে৷ সেক্ষেত্রে কর সঠিকভাবে আদায় করে আয় বাড়ানো সম্ভব হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম পাওয়া সম্ভব হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top