পঞ্জাব দখল করছে কংগ্রেস

চণ্ডীগড়, ১১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির জয় নিশ্চিত হলেও পঞ্জাবে মোদীকে ফিরতে হচ্ছে খালি হাতে। নমো ম্যাজিক কাজে লাগাতে ব্যর্থ বিজেপি-অকালি জোট। মোদী ঝড় আটকে গেল পঞ্জাবে। পঞ্চনদের দেশে উড়ছে কংগ্রেসের পতাকা। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভা। ইতিমধ্যেই ম্যাজিক ফিগার, ৫৯-এ পৌঁছে গেছে কংগ্রেস। পঞ্জাবে প্রায় ৭০টির উপর আসনে জয় নিশ্চিত করার পথে কংগ্রেস। বিজেপি-অকালি জোট ধারেকাছে নেই। কিছুটা দাগ কেটেছে আম আদমি পার্টি।

ভোটে দলের ডুবন্ত তরী পার করালেও চাপে খোদ ক্যাপ্টেন। লাম্বি কেন্দ্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অমরিন্দর সিং। পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। ওই আসনে পিছিয়ে পড়েছেন তিনি। এই বিধানসভা নির্বাচনে পাঞ্জাবের দুটি আসনে লড়ছেন তিনি। দ্বিতীয় আসন পাটিয়ালায় অবশ্য এগিয়ে রয়েছেন ‘মহারাজা’।

শনিবারই ৭৫ বছরে পা দিলেন অমরিন্দর সিং। ১০ বছর পর কংগ্রেসকে পাঞ্জাবে জেতাতে পারলে, সেটাই হবে তাঁর সবথেকে বড় উপহার। অমরিন্দর নিজেও তাই মনে করছেন। উল্লেখ্য, ভোটের আগেই অমরিন্দর ঘোষণা করেছেন, এটাই তাঁর শেষ নির্বাচন। এর পর রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। টানা ২ মাস জোরদার প্রচারের পর গত কয়েক দিন নিজের চণ্ডীগড়ের বাড়িতেই ছিলেন পাটিয়ালার মহারাজ। মাঝে দিল্লিতে নাতি নির্বাণ সিংয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন। তার পর থেকে শুধুই জয়ের অপেক্ষায় দিন কাটাচ্ছেন ক্যাপ্টেন।

তাজা ফলাফল জানতে নীচে লিঙ্কে ক্লিক করুন –

http://eciresults.nic.in/PartyWiseResultS19.htm?st=S19
সৌজন্যে ঃ নির্বাচন কমিশন