নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ পরিমল সাহা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত৷ মুখ্যবিচারপতি টি ভাইপেই এবং বিচারপতি এস সি দাসের গঠিত ডিভিশন বেঞ্চ শুক্রবার পরিমল সাহা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ১২ জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন৷ নিম্ন আদালত ঐ ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিয়েছিল৷ এর বিরুদ্ধে উচ্চ আদালতে তারা জামিনের আবেদন জানান৷ কিন্তু এদিন উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে৷
2017-03-11
