নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ এডিসির অধিবেশনে সিপিএম থেকে বহিসৃকত এমডিসি জয়কিশোর জমাতিয়ার উপস্থিতি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে৷ নারী কেলেঙ্কারীতে অভিযুক্ত কিল্লা-বাগামার এমডিসি জয়কিশোর জমাতিয়া সোমবার এডিসির অধিবেশনে শাসক বেঞ্চের অন্যান্য সদস্যদের সাথেই বসেছেন৷ যদিও তিনি সিপিএম থেকে বহিসৃকত হয়েছেন৷ দল থেকে যেহেতু তিনি বহিসৃকত তাহলে তিনি নির্দল হিসেবেই অধিবেশনে অংশ গ্রহণ করেছেন ধরে নেয়া হতে পারে৷ যেহেতু শাসক দলের সমর্থন নেই তাই তাঁকে বিরোধী বেঞ্চে বসার কথা৷ কিন্তু, তাঁর জন্য বিরোধী বেঞ্চে কোন আসন ছিল না৷ তাই তিনি শাসক বেঞ্চের সদস্যদের সাথেই বসেছেন৷ এনিয়ে অধিবেশনে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে৷ শাসক দলের আসনে গিয়ে বসা নিয়ে চেয়ারম্যান রণজিৎ দেববর্মার ভূমিকা নিয়েও প্রশ্ণ উঠেছে৷ অন্য কোন রাজনৈতিক দলের সদস্য না থাকায় অধিবেশনে তেমন কোন সমস্যা হয়নি৷ তেমনি শাসক দলের কোন সদস্যও তাঁকে বাধা দেয়নি৷ শাসক দল সিপিএম থেকে বহিসৃকত হওয়ার পর এখনও পর্যন্ত জয়কিশোর জমাতিয়া অন্য কোন রাজনৈতিক দলেও যোগ দেননি৷ তাই বিষয়টি নিয়ে নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে৷ যেখানে সিপিএম থেকে তাঁকে বহিস্কার করা হয়েছে, সেই জায়গায় এডিসির অধিবেশনে কিভাবে তিনি শাসক বেঞ্চে আসন গ্রহণ করেছেন এবং এডিসি প্রশাসনই বা কেন তাঁর জন্য আসন নির্ধারিত করেছিল এনিয়ে প্রশ্ণ উঠছে রাজনৈতিক মহলে৷
2017-03-07

