ফেসবুকের দৌলতে হারিয়ে যাওয়া সামগ্রী পেলেন ভিনরাজ্যের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মার্চ৷৷ ফেসবুক মানুষের সর্বনাশ করে৷ এমনই কথা বলেন প্রবীণ লোকেরা৷  শুধু তাই নয়, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকমের অপরাধ  আজ প্রায়সই৷  কিন্তু সে ফেসবুকের মাধ্যমেই জীবনের সমস্ত গুরুত্ব নথিপত্র ফিরে পেল আসামের জোরহাটের বাসিন্দা সুরজিৎ সিনহা৷ গত ২১ফেব্রুয়ারি সুরজিৎবাবু বিশ্রামগঞ্জের বাজারে জেরক্স এর দোকানে মানিব্যাগ সমেত এটিএমকার্ড দুটি পেনকার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এবং দুই হ াজার টাকা ফেলে যায়৷ এই মানিব্যাগটি পেয়ে দোকানের মালিক উত্তম কর্মকার বহু চেষ্টা করে মানিব্যাগের মালিককে খোঁজে  বের করার জন্য৷ কিন্তু তিনি ব্যর্থ হন৷ পরে ২৪ ফেব্রুয়ারি উনার এক বন্ধুর সহায়তায় মানিব্যাগটি বিশ্রামগঞ্জে থানায় জমা দেন এবং উনার বন্ধু ফেসবুকে মানিব্যাগ এর ব্যাপারে  স্টেটাস আপলোড করেন৷ ফেসবুকে এই স্টেটাসে  ৮৬৫টি শেয়ার ও ১২০৯ টি লাইক ও কমেন্ট আসে৷  এই শেয়ার কমেন্ট ও লাইকের সহায়তায় মানিব্যাগ হারিয়ে ভিন রাজ্যের বাসিন্দা ওএনজিসি তে কন্ট্রাক্ট  এ কর্মরত সুরজিৎ ফেসবুকে দেখতে পান এবং বিশ্রামগঞ্জ থানায় আসেন৷ এবং জেরক্স দোকানের মালিক উত্তম কর্মকারকে ফোন করে৷ সুরজিৎকে মানিব্যাগ ফেরত পেতে উত্তমবাবু ও বিশ্রামগঞ্জ থানার এসআই তাপস দাস অক্লান্ত পরিশ্রম করেছিলেন৷ তারা মানিব্যাগ ফেরত দিতে পেরে যেমন খুশি৷ তেমনি মানিব্যাগ  ফেরত পেয়ে বিশ্রামগঞ্জ থানা ও ব্যবসায়ী উত্তমকে কৃতজ্ঞতা জানান সুরজিৎ৷