লখনউ, ৭ মার্চ (হি.স.): রাত পোহালেই উত্তর প্রদেশে সপ্তম তথা শেষ দফার নির্বাচন| এই দফায় ভাগ্য নির্ধারণ হবে মোট ৫৩৫ জন প্রার্থীর| ৮ মার্চ, ৱুধবার শেষ দফার নির্বাচনে উত্তর প্রদেশের সাতটি পূর্বাঞ্চলীয় জেলার ৪০টি আসনে ভোটগ্রহণ হবে| যে সমস্ত জেলায় ৱুধবার ভোটগ্রহণ হবে সেগুলি হল, বারাণসী, ভাদোহি, চান্দৌলি, গাজিপুর, জৌনপুর, মির্জাপুর এবং সোনভদ্র| উত্তর প্রদেশে সপ্তম দফার ভোটে বিশেষ নজরে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী|
নির্বাচন কমিশন সূত্রের খবর, ৪০টি বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১.৪১ কোটি| তার মধ্যে ৬৪.৭৬ লাখ হলেন মহিলা ভোটার| উল্লেখ্য, উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে ১১ মার্চ|
2017-03-07
