দূর্ঘটনায় গুরুতর জখম মহিলা লুকটি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ অটোর সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম হয়েছে মহিলা সুকটি চালক৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে রানীরবাজার থানার অধীন বৃদ্ধিনগরে৷ জানা গিয়েছে, শিবনগরের বাসিন্দা অঞ্জন ভঁুইয়ার স্ত্রী জেসিমা ভঁুইয়া একটি সুকটি নিয়ে আসছিলেন আগরতলাল দিকে৷ পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোর সাথে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে জেসিমা ভঁুইয়া রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন৷ সঙ্গে সঙ্গেই রানীরবাজার ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে পুলিশ একটি মামলা নিয়েছে৷