কোঝিকোড়, ৫ মার্চ ( হি.স.) : কেরলে সিপিএম, আরএসএস সংঘাতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।শনিবার রাতে ফের আক্রন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সদস্য কোঝিকোড় জেলার কোইলান্ডির কাছে কিঝাইয়ুর গ্রামে বাম ক্যাডারদের হাতে আক্রান্ত হন তিন স্বয়ংসেবক । তিনজনকেই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজন বাম ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিস জানিয়েছে, আহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায়, ঘাড়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আহত তিন জনকেই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হামলাকারী ১০ জনই সিপিএম কর্মী, যাঁদের মধ্যে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিদের চিহ্নিত করা গেছে, তবে এখনও খুঁজে পায়নি পুলিশ।আরএসএসের তরফে রাকেশ সিনহা জানিয়েছে, কেরলে আইনের শাসন নেই। যা চলছে তা নৈরাজ্য। এখন রাষ্ট্রপতির শাসন জারি না করলে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হবে না।’প্রসঙ্গত, কেরলের কান্নুরে দীর্ঘদিন ধরে লাগাতার সিপিএম-বিজেপি ও আরএসএস ক্যাডারদের হানাহানিতে দুপক্ষেরই রক্ত ঝরেছে অনেক। দুপক্ষই হিংসার জন্য পরস্পরকে দায়ী করে থাকে।কয়েকদিন আগেই আরএসএস দফতরে বোমা মারে দুষ্কৃতীরা। জখম হয় কয়েকজন বিজেপি কর্মী। তারপরই দুজন সিপিএম কর্মী আরএসএসের হামলায় জখম হয় বলে অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হয় সিপিএম পার্টি অফিসেও।-
2017-03-05

