জম্মু, ৫ মার্চ (হি.স.) : দক্ষিনে গুলির লড়াইয়ের পর উত্তরে বিস্ফোরণ । রবিবার বিকেলে জম্মু ও কাশ্মীরে সেনা শিবিরের সামনে বিস্ফোরণে জখম তিন শিশু ।এদিন উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের পাজ়ালপোরা গ্রামে ওই বিস্ফোরণ হয়। সোপোরে সেনা শিবিরের সামনে এই ঘটনায় আহত তিন শিশুকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে পাজ়ালপোরা গ্রামের মাঠে একদল ছেলে খেলাধূলা করছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। বাচ্চারা মাঠে কুড়িয়ে পাওয়া কোনও বিস্ফোরক বস্তু নিয়ে খেলা করছিল। হঠাৎ সেটি ফেটে গিয়ে জখম হয় চার শিশু। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সুপার হরমিত সিং জানিয়েছেন, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম হওয়ার পরই এদিন বিকেলে বারামুলা জেলার সোপোরে সেনা শিবিরের সামনে বিস্ফোরণ ঘটনো হল । বিস্ফোরণে জখম হয় তিন শিশু। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জখম শিশুদের। বিস্ফোরক পদার্থের কম্পোজিশন শনাক্ত করা চেষ্টা চলছে।প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের ট্রালে গতকাল রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। আজ সকালে সেনার গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। তারা হিজ়বুল মুজাহিদিন কমান্ডার বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আহত হয়েছেন ভারতীয় সেনার এক মেজর সহ তিন জওয়ান। শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। সংঘর্ষ থামার মিনিট খানেক পরই বিস্ফোরণ হয় সোপোরে।
2017-03-05

