বছরের শুরুতেই ডিএ বাড়ছে কেন্দ্র সরকারি কর্মীদের

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএ বাড়ছে কেন্দ্র সরকারি কর্মীদের। হিসেব অনুযায়ী ২০১৭–র জানুয়ারির থেকেই বর্ধিত ডিএ পাবেন তাঁরা। ২ থেকে ৮ শতাংশ ডিএ বৃদ্ধিতে উপকৃত হবেন দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্র সরকারিকর্মী ও ৫৮ লক্ষ পেনশনভোগী।যদিও কেন্দ্রের এই ঘোষণায় খুশি নয় শ্রমিক সংগঠনগুলি। তাঁদের দাবি, নোট বাতিলের ধাক্কা এতে কমবে না।  কনফেডারেশন অব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িসের সভাপতি কে কে এন কুট্টি সাংবাদিক বৈঠক করে, এই নাম মাত্র ডিএ বৃদ্ধির তিব্র নিন্দা করেছেন।  তাঁর অভিযোগ, সরকার প্রায় সাড়ে চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলেছিল।সরকারের তরফে জানানো হয়েছে নিয়ম মাফিক এই সিদ্ধান্ত। কর্মীদের কথা ভেবেই ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে নোট বাতিলের কোনও সম্পর্ক নেই।এর আগে গত বছরের অক্টোবর মাসে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ২০১৬-র ১ জুলাই থেকে তা কার্যকর হয়েছিল। সেবারও ডিএ বাড়ানো হয়েছিল ২ শতাংশ। কর্মীদের বেসিক মাইনের উপর ডিএ প্রদান হয়।-