News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ষষ্ঠ দফায় নির্বাচনের কোটিপতি ও দাগী প্রার্থীর ছড়াছড়ি, দুই ক্ষেত্রেই শীর্ষে বসপা
Image

উত্তরপ্রদেশে ষষ্ঠ দফায় নির্বাচনের কোটিপতি ও দাগী প্রার্থীর ছড়াছড়ি, দুই ক্ষেত্রেই শীর্ষে বসপা

লখনউ, ২ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় কোটিপতি ও দাগী প্রার্থীর ছড়াছড়ি| ষষ্ঠ দফায় সাতটি জেলার ৪৯ কেন্দ্রের মোট প্রার্থী সংখ্যা ৬৩০| তাঁদের মধ্যে ১৬০ জনই কোটিপতি| আর ১২৬ জন প্রার্থীর বিরুদ্ধে অপরাধের মামলা ঝুলছে| ষষ্ঠ দফায় ১২৬ জনের বিরুদ্ধে অপরাধের মামলা ঝুলছে| তাঁদের মধ্যে ১০৯ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলা নিগ্রহের মতো গুরুতর মামলা| কোটিপতি ও দাগী প্রার্থী দুই তালিকাতেই শীর্ষে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি|
ষষ্ঠ দফায় ১৬০ জন কোটিপতি মধ্যে মায়াবতীর দলে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩৫| বিজেপিতে ৩৩, সপায় ২৮, কংগ্রেসে ৬, রাষ্ট্রীয় লোক দলে ৮| তাছাড়া নির্দল কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৩ | সবথেকে ধনী ৩ প্রার্থীই বসপার| শীর্ষেশাহ আলম ওরফে গুড্ডু জামালি| মোট সম্পত্তির পরিমাণ ১১৮ কোটি টাকা| দ্বিতীয় বিনয় শঙ্কর (৬৭ কোটি টাকা)| তৃতীয় আইজাজ আহমেদ (৫২ কোটি টাকা) | এই দফায় ৩ জন প্রার্থী মনোনয়ন পত্রের হলফনামায় নিজেদের সম্পত্তি শূন্য বলে জানিয়েছেন |
ষষ্ঠ দফায় ১২৬ জনের বিরুদ্ধে অপরাধের মামলা ঝুলছে| তাঁদের মধ্যে ১০৯ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলা নিগ্রহের মতো গুরুতর মামলা | এই অপরাধী প্রার্থীর নিরিখেও শীর্ষে বসপা| তাদের দলে ২৪ প্রার্থীর বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে| বিজেপির ১৮, সপার ১৫, কংগ্রেসের ৩, আরএলডির ৫, সিপিআইএর ৪, নির্দল ২২ |
এই দফায় ২২৯ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী| ৩৩৮ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর পাশ | ৩৮ প্রার্থী জানিয়েছেন, তাঁরা স্বাক্ষর| ৩ জন নিরক্ষর |
৪২৬ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছর| ২০৫ জন প্রার্থীর বয়স ৫১ থেকে ৮০| ৪ জন প্রার্থী বয়স জানাননি | ষষ্ঠ দফায় ৬৩৫ প্রার্থীর মধ্যে ৬০ জন মহিলা |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top